রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

জেল হত্যা দিবসে জেলা আওয়ামী লীগের দোয়া মাহফিল

৩ নভেম্বর ঐতিহাসিক জেল হত্যা দিবস উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।   আজ বুধবার (৩রা নভেম্বর) বাদ জোহর হযরত শাহজালাল (রহ:) মাজার মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিল পূর্বে আলোচনা সভায় জাতীয় চার নেতাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।   নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু পাকিস্তান কারাগারে বন্দি থাকা অবস্থায় তার অবর্তমানে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে জাতীয় চার নেতা মুজিবনগর সরকার গঠন, রণনীতি ও রণকৌশল প্রণয়ন, প্রশাসনিক কর্মকান্ড ও মুক্তিযুদ্ধ পরিচালনা, কূটনৈতিক তৎপরতা, শরণার্থীদের তদারকিসহ মুক্তিযুদ্ধকে জনযুদ্ধে পরিণত করতে রাখেন অসামান্য অবদান।   মিলাদ মাহফিল, দোয়া ও শিরনী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. নিজাম উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, এডভোকেট রনজিত সরকার, আইন সম্পাদক এড. আজমল আলী, কোষাধ্যক্ষ শমসের জামাল, তথ্য ও গবেষণা সম্পাদক মো. মবশ্বির আলী, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী রইছ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, শ্রম সম্পাদক সাইফুর রহমান খোকন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আখলাকুর রহমান চৌধুরী সেলিম, এড. বদরুল ইসলাম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা সাইফুল আলম, এড. মনসুর রশীদ, সিলেট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ প্রমুখ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

জেল হত্যা দিবসে জেলা আওয়ামী লীগের দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪