শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ২০

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ২০

হবিগঞ্জের মাধবপুরে মাইক্রোবাস ও আল মোবারাকা যাত্রীবাহীবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৪ যাত্রী নিহত হয়েছেন এবং এই ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন।

সোমবার (১৮-জুলাই) দুপুর আড়াইটার ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বাখর নগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা-গামী আল মোবারাকা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রো বাসের মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই মাইক্রো বাসের ৪ যাত্রীর মৃত্যু হয়।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করে।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালেহ আহাম্মেদ বলেন, আমরা দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের সহায়তায় হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেছি।

এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ২০

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২২

featured Image

হবিগঞ্জের মাধবপুরে মাইক্রোবাস ও আল মোবারাকা যাত্রীবাহীবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৪ যাত্রী নিহত হয়েছেন এবং এই ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন।

সোমবার (১৮-জুলাই) দুপুর আড়াইটার ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বাখর নগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা-গামী আল মোবারাকা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রো বাসের মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই মাইক্রো বাসের ৪ যাত্রীর মৃত্যু হয়।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করে।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালেহ আহাম্মেদ বলেন, আমরা দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের সহায়তায় হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেছি।

এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪