শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

চা শ্রমিকদের জন্য হবিগঞ্জ থেকে পায়ে হেঁটে ঢাকার পথে মিজান

চা শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা থেকে ৩০০ টাকা করার দাবি আদায়ের জন্য পদযাত্রায় নেমেছেন জুরাইন নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক মিজানুর রহমান। শ্রমিকদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে তিনি হবিগঞ্জের চুনারুঘাটে অবস্থিত চান্দপুর চা বাগান থেকে হেঁটে শ্রম মন্ত্রণালয়ের উদ্দেশে রওনা হয়েছেন। মিজানুর রহমান সোমবার (২২ আগস্ট) দুপুর ১২টায় ঢাকার উদ্দেশে রওনা হন। এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় তার অবস্থান ছিল হবিগঞ্জের সুরমা চা বাগানে। গন্তব্যে পৌঁছার জন্য তাকে হাঁটতে হবে প্রায় ১৫০ কিলোমিটার পথ। এর আগে ঢাকা ওয়াসার পানি কেমন, তা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) পান করানোর জন্য ওয়াসা ভবনে গিয়ে ব্যাপক আলোচনায় এসেছিলেন মিজানুর রহমান। বিশুদ্ধ পানির দাবিতে সেই আন্দোলনটির ঘটনা ছিল ২০১৯ সালের ২৩ এপ্রিল। দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে গত ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন চা শ্রমিকরা। সে সময় থেকেই অ্যাক্টিভিস্ট মিজানুর রহমানকে শ্রমিক আন্দোলনের সঙ্গে অংশগ্রহণ করতে দেখা গেছে। মিজানুর রহমান জানান, চা শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকার দাবি যৌক্তিক। সেই দাবি নিয়ে আমি হেঁটে শ্রম মন্ত্রণালয়ের উদ্দেশে রওনা হয়েছি। গন্তব্যে যেতে ৭/৮ দিন সময় লাগতে পারে। তিনি বলেন, ‘ঢাকায় গিয়ে চা শ্রমিকদের দাবির ব্যাপারে শ্রমমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। তিনি যদি দেখা না করেন তাহলে দাবি আদায়ে মন্ত্রণালয়ের সামনে অবস্থান করব। ’ প্রসঙ্গত, আন্দোলনের পর থেকে মজুরি বাড়ানোর জন্য বাগান মালিক, মজুরি বোর্ড, চা-শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে কয়েক দফা বৈঠক হয়। সর্বশেষ রোববার দৈনিক মজুরি ২৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা করার সিদ্ধান্ত হয়। এ অবস্থায় মৌলভীবাজারের চা শ্রমিকরা সোমবার কাজে যোগ দিলেও সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে হবিগঞ্জের ২৫ হাজার শ্রমিক আন্দোলন অব্যাহত রেখেছেন। সূত্র: বাংলানিউজ২৪

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

চা শ্রমিকদের জন্য হবিগঞ্জ থেকে পায়ে হেঁটে ঢাকার পথে মিজান

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২২

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪