রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
বালাগঞ্জে সওজের অভিযান: ১৫টি দোকানকোটা উচ্ছেদ
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২২
সিলেটের বালাগঞ্জে উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ ১৫টি দোকানকোটা উচ্ছেদ করেছে সিলেট সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।
মঙ্গলবার (২৩ আগস্ট) বেলা ২ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বালাগঞ্জের মোরার বাজারের সড়কের পূর্ব পাশের একাংশে সিলেট সড়ক ও জনপথ বিভাগ (সওজের) জায়গায় অবৈধভাবে গড়ে উঠা ১৫ টি দোকানঘর ও স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল লতিফ খাঁন। এসময় উপস্থিত ছিলেন, সিলেট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীসহ বিপুল সংখ্যাক পুলিশ সদস্যরা।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত