রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

দক্ষিণ সুরমায় এনজিও কর্মকর্তা খুনের ঘটনায় যুবক গ্রেফতার

সিলেটে বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কর্মকর্তা হত্যায় জড়িত থাকার অভিযোগে মাহফুজুর রহমান বিপ্লব (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ আগস্ট) তাকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়। পরে আদালতে বিপ্লব ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বিপ্লব বগুড়া জেলার শাহজাহানপুর থানার বিরিকুল্লা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। বর্তমানে সে সিলেট নগরীর মোমিনখলা এলাকায় বসবাসরত। গত বুধবার রাত নয়টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার রেলস্টেশন এলাকায় আনোয়ার হোসেনকে (৪০) দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি সীমান্তিক নামের একটি এনজিওর ব্রাহ্মণবাড়িয়া শাখার কর্মকর্তা। সিলেটে তিনি প্রশিক্ষণের কাজে এসেছিলেন। আনোয়ার ভোলার শ্যামপুর থানায় তোফাজ্জল হোসেনের ছেলে। এ ঘটনার পর নিহতের ছোট ভাই মো. বাবুল শিকদার বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, ‘পুলিশ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ঘটনায় সন্দিগ্ধ আসামি মাহফুজুর রহমান বিপ্লবকে গ্রেফতার করে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতার পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’  

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণ সুরমায় এনজিও কর্মকর্তা খুনের ঘটনায় যুবক গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২২

featured Image
সিলেটে বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কর্মকর্তা হত্যায় জড়িত থাকার অভিযোগে মাহফুজুর রহমান বিপ্লব (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ আগস্ট) তাকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়। পরে আদালতে বিপ্লব ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বিপ্লব বগুড়া জেলার শাহজাহানপুর থানার বিরিকুল্লা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। বর্তমানে সে সিলেট নগরীর মোমিনখলা এলাকায় বসবাসরত। গত বুধবার রাত নয়টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার রেলস্টেশন এলাকায় আনোয়ার হোসেনকে (৪০) দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি সীমান্তিক নামের একটি এনজিওর ব্রাহ্মণবাড়িয়া শাখার কর্মকর্তা। সিলেটে তিনি প্রশিক্ষণের কাজে এসেছিলেন। আনোয়ার ভোলার শ্যামপুর থানায় তোফাজ্জল হোসেনের ছেলে। এ ঘটনার পর নিহতের ছোট ভাই মো. বাবুল শিকদার বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, ‘পুলিশ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ঘটনায় সন্দিগ্ধ আসামি মাহফুজুর রহমান বিপ্লবকে গ্রেফতার করে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতার পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’  

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪