শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

হাইকোর্টে জামিন পেলেন বিদিশা

হাইকোর্টে জামিন পেলেন বিদিশা
ফ্ল্যাট বিক্রির নামে রাজধানীর গুলশান থানায় প্রতারণার মামলায় কারাদণ্ডপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি খায়রুল আলম ও বিচারপতি মো রাফিজুল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন তার আইনজীবী মো. মাসুদ মিয়া। গত ২০ মে প্রতারণার মামলায় বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দেন ঢাকা মহানগর হাকিম আদালত। পাশাপাশি তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। ওইদিন তিনি আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তা‌রি পরোয়ানা জারি করা হয়। পরে সাজা পরোয়ানার ভিত্তিতে ২৫ আগস্ট রাতে গুলশানের একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৬ আগস্ট তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। এর আগে গত ২ সেপ্টেম্বর আপিলের শর্তে জামিন চাইলে তা নামঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

হাইকোর্টে জামিন পেলেন বিদিশা

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image
ফ্ল্যাট বিক্রির নামে রাজধানীর গুলশান থানায় প্রতারণার মামলায় কারাদণ্ডপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি খায়রুল আলম ও বিচারপতি মো রাফিজুল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন তার আইনজীবী মো. মাসুদ মিয়া। গত ২০ মে প্রতারণার মামলায় বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দেন ঢাকা মহানগর হাকিম আদালত। পাশাপাশি তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। ওইদিন তিনি আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তা‌রি পরোয়ানা জারি করা হয়। পরে সাজা পরোয়ানার ভিত্তিতে ২৫ আগস্ট রাতে গুলশানের একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৬ আগস্ট তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। এর আগে গত ২ সেপ্টেম্বর আপিলের শর্তে জামিন চাইলে তা নামঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪