রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের 'বেত্রাঘাত' তদন্ত কমিটি গঠন
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২২
সুনামগঞ্জের ছাতকে এক স্কুল শিক্ষিকা কর্তৃক তিন শিশু শিক্ষার্থীকে বেত্রাঘাতসহ বিদ্যালয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এ বিষয়ে রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দায়ের করেছেন ইসলামপুর ইউনিয়নের সাবেক মেম্বার লাল মিয়া। এর প্রেক্ষিতে সোমবার শিক্ষার্থীদের বেত্রাঘাত ও অনিয়মের বিষয়ে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ৮ সেপ্টেম্বর দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্র ইকরাম হোসেন রিয়ান, এমরান হোসেন ও ৩য় শ্রেনীর ছাত্র ফরহাদ আলী বিদ্যালয় প্রাঙ্গনে খেলাধুলা করছিলো। এসময় বিদ্যালয়ের অস্থায়ী শিক্ষিকা রুহেনা খানম হাবিবা ওই তিন ছাত্রকে শ্রেনী কক্ষে ডেকে নিয়ে বেত্রাঘাত করেন।
এ ঘটনায় শিশুদের অভিভাবক বিদ্যালয় পরিচালনা কমিটির কাছে বিচার প্রার্থনা করেও কোন সুরহা হয়নি। এছাড়াও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল উদ্দিনের বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে নিয়মিতই রাজনৈতিক সভা-সমাবেশ নিয়ে ব্যস্থ থাকার বিষয়েও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এদিকে, শিশু শিক্ষার্থীদের বেত্রাঘাত করায় বিদ্যালয়ের অন্যান্য কোমলমতি শিশু শিক্ষার্থীরা ভীত-সন্ত্রস্থ হয়ে পড়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি এই বিদ্যালয়ের অনিয়মের কারণে ছাতকের সাবেক ইউএনও মামুনুর রহমান প্রতিষ্ঠানের খাতাপত্র উপজেলা পরিষদে নিয়ে এসেছিলেন। শিশুদের বেত্রাঘাতের বিষয়ে শিক্ষিকা রুহেনা খানম হাবিবা’র সাথে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল উদ্দিন বলেন, শিশু শিক্ষার্থীদের বেত্রাঘাতের বিষয়টি সমাধানের চেষ্ট করেছিলাম, শেষ করা যায়নি। এছাড়াও আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, এটি সঠিক নয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নুরের জামান চৌধুরী বলেন, লিখিত অভিযোগের বিষয়ে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটির তদন্তের প্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত