রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সুনামগঞ্জে র্যাব-৯'র স্থায়ী ক্যাম্পের উদ্বোধন
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২২
সুনামগঞ্জ শহরের তেঘরিয়া এলাকায় র্যাপিড একশ্যান ব্যাটেলিয়ন র্যাবের স্থায়ী ক্যাম্প উদ্বোধন হয়েছে। মঙ্গলবার বেলা ১ টায় র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ভার্চুয়ালি র্যাব- ৯'র আওতাধীন সিপিসি-৩ ক্যাম্পের উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে র্যাব ডিজি বলেন, দুর্গম হাওর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সুনামগঞ্জে স্থায়ী র্যাব ক্যাম্প স্থাপন করা হয়েছে। জেলার ১১ টি উপজেলার বাসিন্দারা র্যাব ক্যাম্পের সেবা পাবেন। বর্তমান সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন হিসেবে এই ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ও নিয়ন্ত্রণে রাখতে সুনামগঞ্জ ক্যাম্পের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সুনামগঞ্জকে সন্ত্রাস জঙ্গীবাদ ও মাদকমুক্ত রাখতে প্রতিনিয়ত র্যাব কাজ করছে। সন্ত্রাস মাদক জঙ্গীবাদ, অবৈধ অস্ত্রধারী, চোরালানকারীদের বিরুদ্ধে র্যাব কঠোর অবস্থানে রয়েছে।
র্যাব-৯'র অধিনায়ক উইং কমান্ডার মোমিনুল হকের সভাপতিত্বে ও র্যাব-৯'র সিপিসি-৩'র অধিনায়ক কমান্ডার সিঞ্চন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন,পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা, ব্যাটালিয়ন সদর দপ্তর কোম্পানি কমান্ডার মেজর মাহফুজুর রহমান, অপারেশন কর্মকর্তা সিনিয়র এএসপি সৌমেন মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন, সুনামগঞ্জ পিডিবির নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুসহ স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে কেক কাটেন অতিথিরা র্যাবের স্থায়ী ক্যাম্প উদ্বোধন করেন।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত