রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সম্প্রীতি আর একতাই উন্নয়নের পথকে সুগম করে-ড.জয়া সেনগুপ্তা

দিরাই শাল্লার সাংসদ ড. জয়া সেনগুপ্তা বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা এসেছে। তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতার ভীত মজবুত হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। জয়া সেন বলেন, আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরাই মূল শক্তি। সম্প্রীতি আর একতাই অগ্রগতি ও উন্নয়নের পথকে সুগম করে। দিরাই শাল্লা সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘদিনের অনন্য উদাহারণ উল্লেখ করে এমপি বলেন, হিন্দুধর্মাবলম্বীদের আসন্ন দর্গাপূজা পালনে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে পূজা উদযাপন করার আহবান জানাই। অন্যান্য ধর্মের সকলের সহযোগীতা কামনা করি। বুধবার বিকেল ৫টায় দিরাই উপজেলার চরনারচর ও শাল্লা উপজেলার আটগাও ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শ্যামারচর ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কালে তিনি এসব কথা বলেন। আটগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খুরশিদ মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মামুন আল-কাওসার ও রঞ্জিত দাস রজুর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলতার উদ্দিন, ভারপ্রাপ্ত সভাপতি এড. সোহেল আহমদ, সহ সভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, সাধারণ সম্পাদক প্রদীপ রায়,, লুৎফুর রহমান এ-ওর মিয়া, জগদিশ সামন্ত, হাফিজুর রহমান তালুকদার, শিবলী আহমদ বেগ, দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. রিপা সিনহা, ইশতিয়াক হোসেন মঞ্জু, আবুল কাশেম আজাদ, এমদাদুল হক, নওশের মনির, জাকির হোসেন দেলোয়ার হোসেন,অজয় তালুকদার, শিশির অধিকারী,আশরাফ মনির, আবুবকর সিদ্দিক, আজহার উদ্দিন প্রমুখ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সম্প্রীতি আর একতাই উন্নয়নের পথকে সুগম করে-ড.জয়া সেনগুপ্তা

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২২

featured Image
দিরাই শাল্লার সাংসদ ড. জয়া সেনগুপ্তা বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা এসেছে। তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতার ভীত মজবুত হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। জয়া সেন বলেন, আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরাই মূল শক্তি। সম্প্রীতি আর একতাই অগ্রগতি ও উন্নয়নের পথকে সুগম করে। দিরাই শাল্লা সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘদিনের অনন্য উদাহারণ উল্লেখ করে এমপি বলেন, হিন্দুধর্মাবলম্বীদের আসন্ন দর্গাপূজা পালনে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে পূজা উদযাপন করার আহবান জানাই। অন্যান্য ধর্মের সকলের সহযোগীতা কামনা করি। বুধবার বিকেল ৫টায় দিরাই উপজেলার চরনারচর ও শাল্লা উপজেলার আটগাও ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শ্যামারচর ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কালে তিনি এসব কথা বলেন। আটগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খুরশিদ মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মামুন আল-কাওসার ও রঞ্জিত দাস রজুর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলতার উদ্দিন, ভারপ্রাপ্ত সভাপতি এড. সোহেল আহমদ, সহ সভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, সাধারণ সম্পাদক প্রদীপ রায়,, লুৎফুর রহমান এ-ওর মিয়া, জগদিশ সামন্ত, হাফিজুর রহমান তালুকদার, শিবলী আহমদ বেগ, দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. রিপা সিনহা, ইশতিয়াক হোসেন মঞ্জু, আবুল কাশেম আজাদ, এমদাদুল হক, নওশের মনির, জাকির হোসেন দেলোয়ার হোসেন,অজয় তালুকদার, শিশির অধিকারী,আশরাফ মনির, আবুবকর সিদ্দিক, আজহার উদ্দিন প্রমুখ।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪