শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথপুরের ইউপি চেয়ারম্যান শেরিনের জামিন লাভ
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২২
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন জামিনে মুক্ত হয়েছেন।
রোববার( ২ অক্টোবর) সিলেট মেট্রোপলিটন ম্যাজিষ্ট্র্যেট তৃতীয় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বারের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মাহবুবুল হক শেরিনের আইনজীবী এডভোকেট মাহফুজ হোসেন।
গত ২৮ সেপ্টেম্বর সিআইডির একটি দল জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
সিলেট শহরের একটি আবাসন প্রকল্পের পরিচালকের দায়েরকরা মামলায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে তাকে প্রেফতার করা হয়।
মাহবুবুল হক শেরিন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত