রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ইজতেমা শুরু: রাতে জিকির ও দোয়া হবে
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২২
আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের ৭৭বছর পূর্তি উপলক্ষে ১৭ নভেম্বর থেকে দুই ব্যাপী আজিমুশ্বান ইজতেমা শুরু হওয়ার কথা থাকলেও মঙ্গলবার রাত ১০টা থেকে শুরুর ঘোষণা দিয়েছেন আমীরে হেফাজত ওলি ইবনে ওলি আল্লামা রমিদুর রহমান ফারুক পীর সাহেব বরুণা।
এর আগে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে ইজতেমার তারিখ ১৯ তারিখের পর পূণঃনির্ধারণের নির্দেশ দেয়া হয়েছিল।
কারণ, ওই দিন সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির সিলেট বিভাগীয় মহাসমাবেশ। এই সমাবেশকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় পুলিশ তারিখ পেছানোর নির্দেশ দিয়েছিল।
এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সিলেটের মুসল্লি ও হেফাজতের কর্মীদের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে তাই তাৎক্ষণিক ইজতেমা ময়দানে সিলেট জেলা ও মহানগর হেফাজতে ইসলামের দায়িত্বশীলদের নিয়ে মাশওয়ারাহ (পরামর্শ) সভায় বসেন পীর সাহেব বরুণা।
তখন তিনি বলেন, আঞ্জুমানে হেফাজতে ইসলাম হলো, আত্মশুদ্ধির সংগঠন, ইসলাম, কালিমা ও মানুষকে নামাজের দিকে আহবান করার সংগঠন। আমরা শান্তিপ্রিয়, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা সালাত-সেজদা আর জিকিরের সঙ্গে এখানে আজ থেকে ইজতেমা শুরু করবো। ইনশাআল্লাহ কেউ কোনো ধরণের উগ্রতা প্রকাশ করা থেকে বিরত থাকবেন।
এদিকে ইজতেমার আয়োজকদের এমন অনঢ় মনোভাব প্রকাশের পর পুলিশ নতুন কোন সিদ্ধান্ত গ্রহণ করেছে কি না, জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সুদিপ দাস (মিডিয়া) বলেন, এ ব্যাপারে নতুন কোন সিদ্ধান্ত হয়নি। আগের সিদ্ধান্তই বহাল। আর নতুন কোন সিদ্ধান্ত হলে সেটি বুধবার জানিয়ে দেয়া হবে।
পারাইরচক ইজতেমা মাঠে পরামর্শ সভায় উপস্থিত ছিলেন, এসময় উপস্থিত ছিলেন, আল হারামাইন এর চেয়ারম্যান আলহাজ্ব ওলিউর রহমান, গোলাপগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, কাজিরবাজার মাদরাসার প্রিন্সিপাল সামিউর রহমান মুসা, সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন বি১৪১৮ এর বিভাগীয় কমিটির সভাপতি ইনুল ইসলামসহ আঞ্জুমানে হেফাজতে ইসলাম সিলেট জেলা ও মহানগর শাখার সকল দায়িত্বশীলরা।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত