শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
মৌলভীবাজারে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু
প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০২২
মৌলভীবাজারে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে ও জেলা প্রশাসনের আয়োজনে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। মেলায় ১৮টি সংগঠন ও ৫০ জনেরও বেশী শিল্পী অংশ গ্রহন করছেন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় শিল্পকলা মিলনায়তনে জেলা পরিষদের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এসময় জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক এম এমদাদুল হক মিন্টুর সভাপতিত্বে ও জেলা কালচারেল তত্বাদায়ক সুসিপ্তা দাসের পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ জাহিদ আখতার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল মতিন, খালেদ চৌধুরী,অপূর্ব কান্তি ধর ও জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার জ্যোতি সিনহা।
৩ দিনব্যাপী উৎসবে জেলার ১৮টি সংগঠন ও ৫০ জনের অধিক শিল্পী অংশ গ্রহন করবেন। উৎসবটি আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন সন্ধ্যা ৫টায় শুরু হয়ে ৭টা পর্যন্ত চলবে।
উৎসবের উদ্বোধনী দিনে নাচ, গান, আবৃতিসহ বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করেন শিল্পীরা। উৎসবে আজকের দিনের পরিবেশনায় ছিল তৃণমূল মানুষের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান, ও উদ্বোধনকৃত পদ্মাসেতু নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামীকাল ২১ ডিসেম্বর থাকছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে অনুষ্ঠান, সোনার মানুষ চাই শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রবীনদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ২২ ডিসেম্বর শেষের দিনে থাকছে ঋতুভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান(নবান্ন) ও জেলার শিল্পীদের নিয়ে লোক সাংস্কৃতিক উৎসব।
অংশগ্রহনকারী প্রত্যেকটি সংগঠন ও শিল্পীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত