রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

দিরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩

দিরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩
সুনামগঞ্জের দিরাইয়ে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ৩ জন আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করেছে দিরাই হাসপাতাল কর্তৃপক্ষ। রবিবার সন্ধ্যা সাতটার দিকে দিরাই মদনপুর সড়কের দিরাই পৌর এলাকার সুজানগর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। আহতরা হলেন শান্তিগঞ্জ উপজেলার গাজীনগর গ্রামের ওদুদ মিয়ার ছেলে জিহাদ (১৯), একই গ্রামের নুর হোসেনের ছেলে রুমান (২৫ ), কাশেম মিয়ার ছেলে আরমান (২২)। আহত জিহাদ ও আরমানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা যায়, গাজীনগর থেকে মোটরসাইকেল দিয়ে দিরাই শহরে আসার পথে সুজানগর বেরি খাল এলাকায় সিলেটগামী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. রায়হান উদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

দিরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৩

featured Image
সুনামগঞ্জের দিরাইয়ে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ৩ জন আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করেছে দিরাই হাসপাতাল কর্তৃপক্ষ। রবিবার সন্ধ্যা সাতটার দিকে দিরাই মদনপুর সড়কের দিরাই পৌর এলাকার সুজানগর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। আহতরা হলেন শান্তিগঞ্জ উপজেলার গাজীনগর গ্রামের ওদুদ মিয়ার ছেলে জিহাদ (১৯), একই গ্রামের নুর হোসেনের ছেলে রুমান (২৫ ), কাশেম মিয়ার ছেলে আরমান (২২)। আহত জিহাদ ও আরমানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা যায়, গাজীনগর থেকে মোটরসাইকেল দিয়ে দিরাই শহরে আসার পথে সুজানগর বেরি খাল এলাকায় সিলেটগামী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. রায়হান উদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪