রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

মৌলভীবাজারে কৃষি ঋণ মেলার উদ্বোধন

মৌলভীবাজারে কৃষি ঋণ মেলার উদ্বোধন
মৌলভীবাজারে জেলা প্রশাসনের আয়োজনে কৃষি ঋণ মেলা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মেলায় ৪২টি তপসীলী ব্যাংক অংশ গ্রহন করে ১ কোটি ৩১ লাখ ২০ হাজার টাকা ঋণ বিতরন করেছে। আয়োজকরা বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উদ্বোদ্ধ করতেই এই মেলার আয়োজন। বৃহস্পতিবার দুপুরে সাইফুর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গনে জেলা প্রশাসনের আয়োজনে শুরু হয় একদিন ব্যাপী কৃষি ঋণ মেলা।   মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার সদর আসনের এমপি নেছার মিয়া। পরে মেলার স্টল ঘুরে দেখেন অতিথিরা। পরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার শারমিন সুলতানার সঞ্চালনায় ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার। পৌর মেয়র ফজলুর রহমান, কৃষি সস্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক সামছুদ্দিন আহমদ, ডিজিএম রুপালী ব্যাংক লি: প্রিন্সিপাল অফিস জয়া চৌধুরী, সোনালী ব্যাংকের ডিজিএম দুলন কান্তি চক্রবর্তী, জনতা ব্যাংকের এজিএম ও ব্যাংক এসাসিয়েশনের সভাপতি মো: আব্দুল হামিদ, কৃষি ব্যাংকের মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মমিনুল ইসলামসস অনেকে। পরে অতিথিবৃন্দরা কৃষকদের মধ্যে বিভিন্ন ব্যাংকের ঋণের চেক তুলে দেন। জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, জেলায় ২০২২-২০২৩ অর্থ বছরে কৃষকদের অনুপ্রানিত করার লক্ষে ৫ কোটি ৬৯ লাখ টাকার প্রনোদনা কৃষি বিভাগের মাধ্যমে দেয়া হয়েছে।   এছাড়াও কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে ২০২২-২০২৩ অর্থ বছরে জেলায় ৩৬০ কোটি টাকার অর্থ ঋণ দেয়া হবে। বিভিন্ন ব্যাং ৮৬ জন কৃষকের মাঝে মেলায় ১ কোটি ৩১ লাখ ২০ হাজার টাকা কৃষি ঋণ প্রদান করেছে। ফ্রেব্রুয়ারী পর্যন্ত জেলায় ৪৩% কৃষি ঋণ বিতরন করা হয়েছে। তিনি আরও বলেন, মেলা শেষে সার্বিক অবস্থা বিবেচনা করে ৩টি স্টলকে পুরস্কৃত করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মৌলভীবাজারে কৃষি ঋণ মেলার উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪