রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সুনামগঞ্জে এক আসামির ফাঁসি ও দুইজনের যাবজ্জীবন

সুনামগঞ্জে খুন ও ধর্ষণের পৃথক তিনটি মামলায় এক আসামির মৃত্যুদণ্ড ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুর ১২ টায় আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেন। যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন আবিদ হোসেন রিমন (২৪) ও সমছু মিয়া (৪০)। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি বিনয় রায় (৪৩)।   আদালত সুত্রে জানাযায়, ২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি তাহিরপুর উপজেলার একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে আসামি আবিদ হোসেন রিমন। এ মামলায় ঘটনায় দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।   ২০১৪ সালের ১৯ মার্চ তারিখে দোয়ারাবাজার উপজেলার এক তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করেন আসামি সামছু মিয়া।এ মামলায় তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন বিচারক।   এ দিকে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি বিনয় রায় তার স্ত্রী ময়না রায়কে যৌতুকের দাবিতে পিটিয়ে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার রায় দেয়া হয়। এ তথ্য নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট নান্টু রায় বলেন, পৃথক তিনটি মামলা আদালত তিন আসামিকে সাজা প্রদান করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জে এক আসামির ফাঁসি ও দুইজনের যাবজ্জীবন

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩

featured Image
সুনামগঞ্জে খুন ও ধর্ষণের পৃথক তিনটি মামলায় এক আসামির মৃত্যুদণ্ড ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুর ১২ টায় আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেন। যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন আবিদ হোসেন রিমন (২৪) ও সমছু মিয়া (৪০)। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি বিনয় রায় (৪৩)।   আদালত সুত্রে জানাযায়, ২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি তাহিরপুর উপজেলার একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে আসামি আবিদ হোসেন রিমন। এ মামলায় ঘটনায় দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।   ২০১৪ সালের ১৯ মার্চ তারিখে দোয়ারাবাজার উপজেলার এক তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করেন আসামি সামছু মিয়া।এ মামলায় তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন বিচারক।   এ দিকে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি বিনয় রায় তার স্ত্রী ময়না রায়কে যৌতুকের দাবিতে পিটিয়ে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার রায় দেয়া হয়। এ তথ্য নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট নান্টু রায় বলেন, পৃথক তিনটি মামলা আদালত তিন আসামিকে সাজা প্রদান করেন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪