শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথপুরে জাতীয় পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৩
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর ৬ নং ওয়ার্ড জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ রমজান) ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের বাসভবনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। জগন্নাথপুর ৬নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি ও এলাকার বিশিষ্ট মুরব্বি মো. ছোরাব উল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আকলিছ আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া।
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও সাবেক পৌর কমিশনার আবু সুফিয়ান ঝুনু মিয়া, উপজেলা জাতীয় পার্টির প্রবীণ নেতা আতাউর রহমান আলতাব, অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড জাতীয় পার্টির সহ-সভাপতি মো. আব্দুল খালিক, মো. মুক্তার আলী, আব্দুল বারিক, সহ-সাধারণ সম্পাদক বাদশা মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. কফিল মিয়া, প্রচার সম্পাদক মো. জামসেদ আলী, সহ-প্রচার সম্পাদক মো. আল আমীন, কৃষি বিষয়ক সম্পাদক আপ্তাব আলী, মো. ফারুক মিয়া, জুয়েল মিয়া, মসাদ আলী, আব্দুর রূপ, সুহেল মিয়া, মো. মহি উদ্দিন, আলিফ মিয়া, জহুর আলী, এমরাজুল হোসেন, অলি মিয়া, সজ্জাদ মিয়া, বাবুল মিয়া প্রমূখ। ইফতার পূর্বে মোনাজাত পেশ করেন মো. আল আমীন।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত