রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
দক্ষিণ সুরমায় গাছে ঝুলছিল পিকআপ চালকের ম র দে হ
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৩
সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যার খবর পাওয়া গেছে।
নিহত জেবুল মিয়া (৫৫) দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের এব্দালপুর নাজিরবাজার এলাকার খাছিম আলী ছেলে। তিনি পেশায় পিকআপ চালক ছিলেন।
শনিবার (২২ জুলাই) দক্ষিণ সুরমা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার দিবাগত রাতে কোন এক সময় জেবুল মিয়া বাড়ির পাশের একটি গাছের সাথে ফাঁস লেগে আত্মহত্যা করেন।
তবে কি কারনে এ ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি। শনিবার লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরন করা হয়েছে।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হচ্ছে।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত