সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সিলেটে দুই দোকান থেকে ৩৪২টি মোবাইল চুরি
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৩
সিলেট নগরীর জিন্দবাজারে মিলেনিয়াম মার্কেটের নিচ তলার ফিল্মি স্টাইলে দিন-দুপুরে দুই মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটেছে।
সোমবার সকাল ১০টা থেকে ১০টা ৪০ মিনিটের ভিতরে ওই মার্কেটের সেল টেক ও মোবি হাট নামের ২টি দোকানে এ চুরির ঘটনা ঘটে।
জানা যায়, সিলেট নগরীর জিন্দাবাজারের সিলেট মিলোনিয়াম মার্কেটে মোবি হাট ও কেল টাচ ফোনের দোকানে সকালে ফিল্মি স্টাইলে চুরির ঘটনা ঘটে।
১৫ মিনিটের মধ্যেই ডাকাতরা মার্কেটের মোভি হার্ট দোকান থেকে নগদ ৫ লাখ টাকাসহ দোকানে থাকা ২৩৬টি মোবাইল ফোন ও ওপর সেল টেক নামের আরেক দোকান থেকে ১০৬টি মোবাইল ফোন সেট লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মিলেনিয়াম মার্কেটের নিরাপত্তা কর্মীকে কৌশলে পান আনতে পাঠায় চোররা। নিচ তলার ৭ এবং ২২ নম্বর দোকানের তালা ভেঙে প্রবেশ করে তিনজন ব্যক্তি। দোকানে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে যায় তারা। যাওয়ার সময় দোকানে নতুন করে তালা লাগিয়ে যায় চোররা।
তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিবি) শাহরিয়ারর আল মামুন, অতিরিক্ত (উত্তর) উপপুলিশ কমিশনার সাদেক কায়সার দস্তগীর, সহকারী পুলিশ কমিশনার (ডিবি) তপন সরকার, কোতোয়ালি থানার সহকারী পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান, কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সেল টেক দোকানের স্বত্বাধিকারী নোমান আহমেদ বলেন, সকালে জানতে পারি মার্কেটের ৭ নম্বর দোকান মোবি হাটে চুরি হয়েছে। পরে আমার দোকান খুলে দেখি দোকানের সব মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে গেছে ডাকাতরা।
দোকানে থাকা আইফোন, সামসং, শাওমি, ভিভোসহ বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন ডাকাতি করেছে ডাকাতরা। প্রায় ৩০ লাখ টাকার মালামাল ছিল। আর মোবি হাটে প্রায় ৪০ লাখ টাকার মালামাল ও টাকা ছিল।
মোবি হাটের স্বত্বাধিকারী জাহিদুল ইসলাম বলেন, আমার দোকানে থাকা ২৩৬টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন ও নগদ ৫ লাখ টাকা চুরি হয়েছে। দোকানে এসে দেখি দোকানের তালা কাটা। আমার সব কিছু শেষ হয়ে গেছে।
পরে পুলিশকে জানালে তারা আমাদের দোকানগুলো পরির্দশন করেছেন। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ ও ডিবির টিম পরিদর্শন করেছে।
ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। আমরা এখনও মাকের্টের বিভিন্ন সিসি ফুটেজ সংগ্রহ করতেছি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ বলেন, জিন্দাবাজারের দুই মোবাইলের দোকানে চুরি হয়েছে। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক আমার পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
৮ জনের একটি টিম চুরি করেছে। চোরদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত