মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ-শিক্ষক অবরুদ্ধ

প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকেন।

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে শতভাগ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধীনে নেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো উত্তাল হয়ে উঠেছে কলেজ ক্যাম্পাস। 

শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে প্রশাসনিক ভবনের ভেতরে অবরুদ্ধ হয়ে আছেন কলেজের অধ্যক্ষ, ১৪ জন শিক্ষক এবং ৬ জন কর্মকর্তা-কর্মচারী। অবরুদ্ধদের অবস্থার তীব্রতা এতই যে, বাহির থেকে জানালা দিয়েই তাদের খাবার সরবরাহ করতে হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকেই শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকেন। 

‘এক দুই তিন চার, কারিগরি আমায় ছাড়’, ‘কারিগরির দালালরা, হুঁশিয়ার সাবধান’ এরকম নানা উত্তপ্ত স্লোগানে পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে।

জানা গেছে, বর্তমানে ২০০৭ সালে প্রতিষ্ঠিত এই কলেজের একাডেমিক কার্যক্রম শাবিপ্রবির অধীনে থাকলেও প্রশাসনিক নিয়ন্ত্রণ রয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের হাতে। আন্দোলনকারীদের দাবি, কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে থাকার কারণে তাদের বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রির স্বকীয়তা ও পেশাগত মর্যাদা ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

তাই একাডেমিক ও প্রশাসনিক-উভয় কার্যক্রমই পুরোপুরি শাবিপ্রবির অধীনে ন্যস্ত না করা পর্যন্ত এই অবরোধ ও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।ঘটনার সত্যতা নিশ্চিত করে অবরুদ্ধ অধ্যক্ষ মো. আসাদুজ্জামান জানান, টানা ২৪ ঘণ্টা ধরে তারা ভেতরে আটকা পড়ে আছেন এবং বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অন্যদিকে দাবি না মানা পর্যন্ত তালা খোলা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বিষয় : সিলেট সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শাবিপ্রবি আন্দোলন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ-শিক্ষক অবরুদ্ধ

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে শতভাগ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধীনে নেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো উত্তাল হয়ে উঠেছে কলেজ ক্যাম্পাস। 

শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে প্রশাসনিক ভবনের ভেতরে অবরুদ্ধ হয়ে আছেন কলেজের অধ্যক্ষ, ১৪ জন শিক্ষক এবং ৬ জন কর্মকর্তা-কর্মচারী। অবরুদ্ধদের অবস্থার তীব্রতা এতই যে, বাহির থেকে জানালা দিয়েই তাদের খাবার সরবরাহ করতে হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকেই শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকেন। 

‘এক দুই তিন চার, কারিগরি আমায় ছাড়’, ‘কারিগরির দালালরা, হুঁশিয়ার সাবধান’ এরকম নানা উত্তপ্ত স্লোগানে পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে।

জানা গেছে, বর্তমানে ২০০৭ সালে প্রতিষ্ঠিত এই কলেজের একাডেমিক কার্যক্রম শাবিপ্রবির অধীনে থাকলেও প্রশাসনিক নিয়ন্ত্রণ রয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের হাতে। আন্দোলনকারীদের দাবি, কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে থাকার কারণে তাদের বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রির স্বকীয়তা ও পেশাগত মর্যাদা ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

তাই একাডেমিক ও প্রশাসনিক-উভয় কার্যক্রমই পুরোপুরি শাবিপ্রবির অধীনে ন্যস্ত না করা পর্যন্ত এই অবরোধ ও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।ঘটনার সত্যতা নিশ্চিত করে অবরুদ্ধ অধ্যক্ষ মো. আসাদুজ্জামান জানান, টানা ২৪ ঘণ্টা ধরে তারা ভেতরে আটকা পড়ে আছেন এবং বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অন্যদিকে দাবি না মানা পর্যন্ত তালা খোলা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x