রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৩
সুনামগঞ্জের জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬ ডিসেম্বর শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।
পরে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন ও জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিকে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
এতে উপজেলা পরিষদ, থানা পুলিশ, জগন্নাথপুর পৌরসভা, রাজনৈতিক দল আওয়ামী লীগ সহ সকল সরকারি দপ্তর, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, সাংবাদিক সহ সকল প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
পরে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ এবং ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলামের সভাপতিত্বে ও এলজিইডি অফিসের ধীরেন্দ্র সূত্রধরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন প্রমূখ। এছাড়াও হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশ, জাতির শান্তি সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখা ও সকল শহিদ বীর মুক্তিযোদ্ধার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত