রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

বিএনপি নেতাদের সবকিছু ফাঁস করে দেবো: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি’র অনেক নেতার অপকর্মের রেকর্ড রয়েছে। বেশি কথা বললে তাদের সবকিছু ফাঁস করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় মন্ত্রী বলেন, বিএনপি’র দু-একজন নেতাকে ঘন ঘন প্রেস কনফারেন্স করতে দেখা যাচ্ছে। যারা সরকারের সঙ্গে লাইন দিয়েছিলেন। হিসেবে মেলে নাই। এখন মিডিয়ার সামনে এসে নানা কথা বলা শুরু করেছে। আমরা চিনি জানি কতোজন নেতা ছিল। এরা রাজনীতির কাক, যেখানে ক্ষমতার উচ্ছিষ্ট পায় সেখানে যায়। সব অপকর্মের রেকর্ড রয়েছে। বেশি কথা বললে সবকিছু ফাঁস করে দেবো। কতোজন লাইন দিয়েছিলেন সেই তালিকাও আছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের কথার প্রসঙ্গ তুলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আসলে ওনারা দেশটাকে মগের মুল্লুক বানাতে চেয়েছিলেন। এ জন্যই তো প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়েছিল, পুলিশ হাসপাতালে হামলা চালিয়েছিল, পেট্রোল বোমা মেরে ঘুমন্ত মা-শিশুসহ পুরো পরিবারকে পুড়িয়ে মেরেছিল। আসলে তাদের দুঃস্বপ্ন ভেস্তে গেছে বলে খেই হারিয়ে ফেলেছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক অপশক্তির সঙ্গে ব্যক্তিবিশেষ যোগ দিয়েছিল। দরিদ্র দেশ বলে বহির্বিশ্বে উপস্থাপন করে পুরস্কার নেয় তারা। ড. ইউনূসকে বন্যা, দুর্যোগে মানুষের পাশে দেখা যায় না। দেশে যখন মানুষ পুড়িয়ে মারা হয় তখন তিনি কথা বলেন না। তার আগ্রহ শুধু তদবির করে পুরস্কার নেয়া। বিএনপি’র সমালোচনা করে তিনি বলেন, নির্বাচন প্রতিহত করতে ব্যর্থ হয়ে তারা ষড়যন্ত্র করছে। তারা নির্বাচন বানচালের ডাক দিয়েছিল। আন্দোলন তুঙ্গে নিয়ে খালেদা জিয়া নয়াপল্টনে আসবে। সেখান থেকে দেশ পরিচালনার ডাক দেবে। তারেক জিয়া বোরাকে করে উড়ে আসবে। উড়ে এসে নয়াপল্টনে নামবে। ওই যে সাঈদীকে চাঁদে দেখা যাওয়ার মতো কাহিনী।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি নেতাদের সবকিছু ফাঁস করে দেবো: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৪

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪