রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ধর্মপাশায় একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী দীপা
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৪
সুনামগঞ্জ জেলার চলমান উপজেলা নির্বাচনে ধর্মপাশা উপজেলায় একমাত্র নারী প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে নেমেছেন নাসরিন সুলতানা দীপা। তিনি সুখাইড় রাজা পুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।
তার নানা মরহুম মনির উদ্দিন চৌধুরী ও মরহুম পিতা গিয়াস উদ্দিন চৌধুরী ও পর্যায় ক্রমে এ এলাকার চেয়ারম্যান হিসেবে এলাকার মানুষের জন্য আমৃতু কাজ করে গেছেন।
দীপা ও চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন সহ নানা ইতিবাচক কর্ম কান্ড করে মানুষের আস্থা অর্জন করেছেন। ইতিমধ্যেই তিনি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য পদত্যাগ করেছেন।
দীপা ধর্মপাশা উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নাসরিন সুলতানা দিপা ইউপি চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি পেতে ধর্ম পাশা ¯ ইউএনওর কাছে আবেদনপত্র জমা দিয়েছেন। তিনি ধর্মপাশা উপজেলার একমাত্র নারী ইউপি চেয়ারম্যান ছিলেন।
এ ব্যাপারে নাসরিন সুলতানা দিপা জানান, ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়ে তিনি প্রথমবারের মতো নির্বাচনে বিজয়ী হন।
আগামী দিনগুলোতে উপজেলাবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করার লক্ষ্যে তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিতে ইউপি চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নিয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ৬ষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় পর্যায়ের সাধারণ নির্বাচনে ধর্মপাশা উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলের সর্বশেষ সময়সীমা ২১ এপ্রিল।
ভোটার সংখ্যা এক লাখ ৬ হাজার ৫৮৭ জন। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২৩ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহার ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে এবং ২১ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান নাসরিন সুলতানা দিপা ইউপি চেয়ারম্যানের পদ থেকে অব্যাহিত নেওয়ার জন্য বৃহ¯পতিবার দুপুরে আমার কাছে আবেদনপত্র জমা দিয়েছেন।
ওই ইউপি চেয়ারম্যানের পদটি এখন শূন্য হয়েছে। এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত