রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

হবিগঞ্জে সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষে নিহত ৪

হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা হলো চারজন। বৃহস্পতিবার (৯ মে) রাত পৌনে আটটায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে দুপুরে দুই পক্ষে সংঘর্ষ হয়। নিহতরা হলেন আগোয়া গ্রামের আব্দুল কাদির (২৫), সিরাজ মিয়া (৫০) লিলু মিয়া (৪০) ও আনু মিয়া (৩৫)। পলাশ রঞ্জন দে বলেন, উপজেলায় মন্দরী ইউনিয়নের আগোয়া গ্রামে ইউপি সদস্য সোহেল মিয়ার সঙ্গে পরাজিত ইউপি সদস্য প্রার্থী বদির মিয়ার বিরোধ ছিল। আজ দুপুরে এ দু’জনের সমর্থনকারী অটোরিকশাচালক আব্দুল কাদির ও স্ট্যান্ড ম্যানেজার বদির মিয়ার মধ্যে বাজারে ঝগড়া হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে ঘটনাস্থলে আব্দুল কাদির ও সিরাজ মিয়ার মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যান লিলু। পরে হবিগঞ্জ থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আনু মিয়া মারা যান। সংঘর্ষে আহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয়রা জানান, সংঘর্ষ চলাকালে উভয়পক্ষ দু’দিক থেকে দেশীয় অস্ত্র ও ইটপাটকেল ছুড়তে থাকেন। এ সময় সংঘর্ষকারীরা একে অন্যের বসতঘর ভাঙচুর করেছেন। এদিকে স্থানীয় এক জনপ্রতিনিধি জানান, সংঘর্ষের পর থেকে গ্রেপ্তার আতঙ্কে এলাকা ছেড়ে পালিয়েছেন পুরুষ সদস্যরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

হবিগঞ্জে সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষে নিহত ৪

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৪

featured Image
হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা হলো চারজন। বৃহস্পতিবার (৯ মে) রাত পৌনে আটটায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে দুপুরে দুই পক্ষে সংঘর্ষ হয়। নিহতরা হলেন আগোয়া গ্রামের আব্দুল কাদির (২৫), সিরাজ মিয়া (৫০) লিলু মিয়া (৪০) ও আনু মিয়া (৩৫)। পলাশ রঞ্জন দে বলেন, উপজেলায় মন্দরী ইউনিয়নের আগোয়া গ্রামে ইউপি সদস্য সোহেল মিয়ার সঙ্গে পরাজিত ইউপি সদস্য প্রার্থী বদির মিয়ার বিরোধ ছিল। আজ দুপুরে এ দু’জনের সমর্থনকারী অটোরিকশাচালক আব্দুল কাদির ও স্ট্যান্ড ম্যানেজার বদির মিয়ার মধ্যে বাজারে ঝগড়া হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে ঘটনাস্থলে আব্দুল কাদির ও সিরাজ মিয়ার মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যান লিলু। পরে হবিগঞ্জ থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আনু মিয়া মারা যান। সংঘর্ষে আহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয়রা জানান, সংঘর্ষ চলাকালে উভয়পক্ষ দু’দিক থেকে দেশীয় অস্ত্র ও ইটপাটকেল ছুড়তে থাকেন। এ সময় সংঘর্ষকারীরা একে অন্যের বসতঘর ভাঙচুর করেছেন। এদিকে স্থানীয় এক জনপ্রতিনিধি জানান, সংঘর্ষের পর থেকে গ্রেপ্তার আতঙ্কে এলাকা ছেড়ে পালিয়েছেন পুরুষ সদস্যরা।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪