মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটের জামিল বান্দরবানে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত

আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও পেশাগত দক্ষতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আগস্ট ও সেপ্টেম্বর ২০২৬ মাসের শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের পুরান তেতলী (বড়বাড়ি) গ্রামের জামিল আহমদ।

বান্দরবান জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবানের পুলিশ সুপার (এসপি) মো. ওহাবুল ইসলাম খন্দকার তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মামলা দ্রুত নিষ্পত্তি এবং জনসেবায় আরও সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য উপস্থিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের নির্দেশনা দেন।

সম্মাননা অর্জনে নিজের অনুভূতি প্রকাশ করে জামিল আহমদ জানান, এই স্বীকৃতি তাঁর দায়িত্ববোধ ও পেশাগত কাজের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দেবে। এ অর্জনের জন্য তিনি বান্দরবান জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সঙ্গে দেশ ও জনগণের সেবায় নিয়োজিত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জামিল আহমদের এ অর্জনে তাঁর নিজ এলাকা দক্ষিণ সুরমার পুরান তেতলী (বড়বাড়ি) গ্রামের মানুষের মধ্যে আনন্দ ও গর্বের উপলক্ষ তৈরি হয়েছে।

বিষয় : সিলেট এসআই শ্রেষ্ঠ

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

সিলেটের জামিল বান্দরবানে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x