মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

মির্জাজাঙ্গালে ঝটিকা মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রেফতার

সিলেট নগরীর ধোপাদিধীরপাড়স্থ ওসমানী শিশু পার্কের সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী মাহফুজুর রহমানকে (১৯) গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা-পুলিশ।

সোমবার বিকেল সাড় ৫টায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর সন্ত্রাস বিরোধী আইনে কোতোয়ালী মডেল থানায় দায়ের করা একটি মামলার (মামলা নং-৪৪) তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে মাহফুজুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাহফুজুরের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রনখেলী গ্রামে। তিনি বর্তমানে নগরীর কালীঘাট আমজাদ আলী রোডে বসবাস করছিলেন।

পুলিশের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২১ সেপ্টেম্বর কোতোয়ালী মডেল থানাধীন মির্জাজাঙ্গাল এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করার চেষ্টা চালান।

গ্রেফতারকৃত আসামিকে ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয় : সিলেট এসএমপি গ্রেফতার

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মির্জাজাঙ্গালে ঝটিকা মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সিলেট নগরীর ধোপাদিধীরপাড়স্থ ওসমানী শিশু পার্কের সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী মাহফুজুর রহমানকে (১৯) গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা-পুলিশ।

সোমবার বিকেল সাড় ৫টায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর সন্ত্রাস বিরোধী আইনে কোতোয়ালী মডেল থানায় দায়ের করা একটি মামলার (মামলা নং-৪৪) তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে মাহফুজুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাহফুজুরের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রনখেলী গ্রামে। তিনি বর্তমানে নগরীর কালীঘাট আমজাদ আলী রোডে বসবাস করছিলেন।

পুলিশের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২১ সেপ্টেম্বর কোতোয়ালী মডেল থানাধীন মির্জাজাঙ্গাল এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করার চেষ্টা চালান।

গ্রেফতারকৃত আসামিকে ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x