বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটের যে এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ চার শিক্ষার্থী উদ্ধার

কুমিল্লা পুলিশ লাইন্স স্কুলের নিখোঁজ হওয়া ১০ থেকে ১৫ বছর বয়সী চার শিক্ষার্থীকে সিলেটের একটি মাজার এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। গত ১২ অক্টোবর থেকে তারা নিখোঁজ ছিল।

বুধবার (১৪ অক্টোবর) পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে শিক্ষার্থীদের নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলে পুলিশ তাদের উদ্ধারে অভিযানে নামে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল কাজ করছিল।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডিবির একটি দল তাদের অবস্থান শনাক্ত করে এবং সিলেটের মাজার এলাকা থেকে চারজনকে উদ্ধার করে।

তবে শিক্ষার্থীরা কী কারণে বাড়ি ছেড়েছিল, কীভাবে তারা সিলেটে পৌঁছাল এবং উদ্ধারের পর তাদের পরিবারের কাছে হস্তান্তরের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিষয় : উদ্ধার নিখোঁজ

সিলেটের বার্তা ২৪

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সিলেটের যে এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ চার শিক্ষার্থী উদ্ধার

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

কুমিল্লা পুলিশ লাইন্স স্কুলের নিখোঁজ হওয়া ১০ থেকে ১৫ বছর বয়সী চার শিক্ষার্থীকে সিলেটের একটি মাজার এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। গত ১২ অক্টোবর থেকে তারা নিখোঁজ ছিল।

বুধবার (১৪ অক্টোবর) পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে শিক্ষার্থীদের নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলে পুলিশ তাদের উদ্ধারে অভিযানে নামে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল কাজ করছিল।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডিবির একটি দল তাদের অবস্থান শনাক্ত করে এবং সিলেটের মাজার এলাকা থেকে চারজনকে উদ্ধার করে।

তবে শিক্ষার্থীরা কী কারণে বাড়ি ছেড়েছিল, কীভাবে তারা সিলেটে পৌঁছাল এবং উদ্ধারের পর তাদের পরিবারের কাছে হস্তান্তরের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x