শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে টানা তিন দিন পর হামে ফের শিশু মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

সিলেটে টানা তিন দিন মৃত্যুহীন থাকার পর ফের হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা এক বছর ১৪ দিন বয়সী শিশু রুবির মৃত্যু হয়।

শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জন হাম রোগী শনাক্ত হয়েছেন এবং উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন আরও ১২৫ জন। বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৪৪৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বিভাগে মোট নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১৫ জনে। এর মধ্যে সিলেটে ৪৪২, সুনামগঞ্জে ৩৫৭, হবিগঞ্জে ১৫৮ এবং মৌলভীবাজারে ১৫৮ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১২৫ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৫, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৯, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৯ এবং রাগীব-রাবেয়া মেডিক্যালে ২ জন ভর্তি হন।

বর্তমানে চিকিৎসাধীন ৪৪৮ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৮, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৫৬, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪৪, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩৫, পার্কভিউ মেডিক্যালে ১৫, রাগীব-রাবেয়া মেডিক্যালে ১১, নর্থ ইস্টে ৫, গোলাপগঞ্জে ৫, কোম্পানীগঞ্জে ২, বিশ্বনাথে ২ ও হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, বিভাগে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১৯৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে মারা গেছেন ১৬৭ জন (সিলেটে ৭৬, সুনামগঞ্জে ৬৮, হবিগঞ্জে ২৫ ও মৌলভীবাজারে ১৪) এবং নিশ্চিত হামে মারা গেছেন ২৬ জন (সিলেটে ৪, হবিগঞ্জে ৪, মৌলভীবাজারে ১ ও সুনামগঞ্জে ১)। সর্বমোট জেলাভিত্তিক মৃত্যু—সিলেটে ৮০, সুনামগঞ্জে ৬৯, হবিগঞ্জে ২৯ এবং মৌলভীবাজারে ১৫ জন।

বিষয় : হাম মৃত্যু

সিলেটের বার্তা ২৪

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সিলেটে টানা তিন দিন পর হামে ফের শিশু মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x