শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে কলাপাতা দিয়ে ঢাকা ট্রাকে মিলল ৩৭ লাখ টাকার মাদক, আটক ৩

সিলেটের জৈন্তাপুরে তামাবিল মহাসড়কের হরিপুর পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, ফেনসিডিল ও ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও নগদ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদক ও আলামতের আনুমানিক মূল্য প্রায় ৩৭ লাখ টাকা।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর সাড় ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাকের ওপর কলাপাতা দিয়ে ঢেকে কৌশলে মাদকদ্রব্যগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ৬৪৮ বোতল বিদেশি মদ, ৪০ বোতল ফেনসিডিল ও ৪০০ পিস ইয়াবা—যার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৮৮ হাজার টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ২৮ লাখ টাকা মূল্যের একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-৪৭৭১) ও নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন—নওগাঁর পোরশা উপজেলার শীষাবাজার এলাকার মো. সিরাজ (২৪), পত্নীতলা উপজেলার কাশীপুর এলাকার মো. রমজান হোসেন তামিম (২৪) এবং মহাদেবপুর উপজেলার এনায়েতপুর এলাকার মো. ইদ্রিস আলী (৩৮)।

জৈন্তাপুর মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শওকত মাসুদের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) জিয়া ও এএসআই রুহুল আমিনসহ সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, হরিপুর চেকপোস্টে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে ট্রাকে কলাপাতার নিচে লুকানো মাদকদ্রব্যসহ তিনজনকে আটক করা হয়। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান বন্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বিষয় : আটক মাদক জৈন্তাপুর

সিলেটের বার্তা ২৪

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সিলেটে কলাপাতা দিয়ে ঢাকা ট্রাকে মিলল ৩৭ লাখ টাকার মাদক, আটক ৩

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x