সিলেট মহানগরে অবস্থানরত জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর, বিয়ানীবাজার, সিলেটের আবনা-ফুযালা ও হুফফাযদের সংগঠন আশ-শিহাব পরিষদের মহানগর কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) এশার নামাজের পর সিলেট নগরের শিবগঞ্জের হাতিমিয়া মাদরাসায় অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে শায়খুল হাদিস মাওলানা ফয়যুল হাসান খাদিমানীকে সভাপতি, মাওলানা আশিকুর রহমানকে সাধারণ সম্পাদক এবং মাওলানা এমাদ উদ্দিন সালিমকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।