রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে হামে মৃত্যু বেড়ে ১৯৫

সিলেটে হামে মৃত্যু বেড়ে ১৯৫

সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে ১৯৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০ জন।

রোববার (১৮ অক্টোবর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।ঘড়ি কিনুন

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার হাফিজুর রহমানের ৯ মাস ২২ দিন বয়সি ছেলে পারভেজ মারা যায়। একই হাসপাতালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর গ্রামের কামাল উদ্দিনের ১ বছর ৬ মাস বয়সি মেয়ে সাদিয়া মারা যায়।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেটে নতুন করে কারো শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়নি। সেই সঙ্গে সন্দেহজনক রোগী হিসেবে নতুন ভর্তি হয়েছেন ১১১ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ অক্টোবর পর্যন্ত মোট ১ হাজার ১১৫ জনের হামের সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে হবিগঞ্জে ১৫৮ জন (২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৫৮ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন এবং সিলেট জেলায় ৪৪২ জন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে মোট ৪৪৭ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১৬৩ জন ভর্তি আছেন শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ১৭২ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, ২৩ জন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ও ৪৪ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া সিলেট বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালেও রোগীরা চিকিৎসা নিচ্ছেন।

বিষয় : সিলেট হাম মৃত্যু

সিলেটের বার্তা ২৪

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সিলেটে হামে মৃত্যু বেড়ে ১৯৫

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
সিলেটে হামে মৃত্যু বেড়ে ১৯৫
0:00 0:00
1.0x