বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে পুলিশি অভিযানে ২৭ জন গ্রেফতার

সিলেটে পুলিশি অভিযানে ২৭ জন গ্রেফতার

সিলেট নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত রাত ১২টা থেকে সকাল ১১টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

একই সময়ে নগরীর ট্রাফিক পুলিশের পৃথক অভিযানে ট্রাফিক আইন অমান্য করায় ১৫৮টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত মামলার আসামি, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, বিনা পরোয়ানায় গ্রেফতার ব্যক্তি এবং মেট্রোপলিটন অধ্যাদেশে অভিযুক্তদের ধরতে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে পুলিশ ১১ পিস ইয়াবা এবং ১ হাজার ৭৬০ কেজি ভারতীয় টমেটো জব্দ করে।

এদিকে নগরীর সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক বিভাগও সাঁড়াশি অভিযান পরিচালনা করে। এ সময় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৭১টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে ৮৭টি যানবাহন আটক করা হয়। সব মিলিয়ে মোট ১৫৮টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসএমপি জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীতে অপরাধ দমন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

বিষয় : এসএমপি গ্রেফতার অভিযান

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সিলেটে পুলিশি অভিযানে ২৭ জন গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
সিলেটে পুলিশি অভিযানে ২৭ জন গ্রেফতার
0:00 0:00
1.0x