বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

প্রাণিসম্পদ খাতকে রপ্তানি আয়ের বড় উৎস করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাতকে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম বড় উৎস হিসেবে গড়ে তুলতে চায় সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদ উৎপাদনকে শিল্পে রূপান্তর করা গেলে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নের মাধ্যমে স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলা সম্ভব।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করা গেলে দেশের অর্থনীতিতে এই খাতের অবদান আরও বাড়বে। নিজস্ব উৎপাদনের মাধ্যমে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি সেই উৎপাদনকে শিল্পে রূপান্তর করা সম্ভব হলে স্বনির্ভর ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলা কঠিন হবে না। এজন্য প্রয়োজন সদিচ্ছা, সুষ্ঠু পরিকল্পনা ও যথাযথ বাস্তবায়ন।

প্রধানমন্ত্রী বলেন, মেধাবী ও কর্মক্ষম জাতি গঠনে পুষ্টির গুরুত্ব অপরিসীম। পুষ্টিগতভাবে শক্তিশালী প্রজন্মের শেখার সক্ষমতা, কর্মদক্ষতা ও উদ্ভাবনী শক্তি বেশি বিকশিত হয়। আর মেধাসমৃদ্ধ জাতি গঠনের অন্যতম পূর্বশর্ত হলো প্রাণিজ আমিষ। বর্তমানে দেশের মানুষের প্রাণিজ আমিষ গ্রহণের ৫৬ শতাংশ আসে দুধ, মাংস ও ডিম থেকে। তাই প্রাণিজ আমিষের উৎপাদন বৃদ্ধি শুধু খাদ্যনিরাপত্তার বিষয় নয়, এর সঙ্গে দেশের অর্থনৈতিক স্বাবলম্বিতাও জড়িত।

প্রাণিসম্পদ খাতের অর্থনৈতিক অবদান তুলে ধরে তারেক রহমান জানান, চলতি অর্থবছরে স্থির মূল্যে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। অন্যদিকে কৃষিজ জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ। ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে এ খাত থেকে ১০ লাখ ৪৬ হাজার ৪০০ মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে।

রপ্তানি আয় বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত ও উপজাত পণ্য এবং অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণের সুযোগ রয়েছে। দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত ও পোলট্রি পণ্য রপ্তানির মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করা সম্ভব। বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম বা ‘হ্যাচিং এগ’ রপ্তানি করেছে উল্লেখ করে তিনি নতুন নতুন আন্তর্জাতিক বাজার অনুসন্ধানের ওপর গুরুত্ব দেন।

দেশের পোলট্রি শিল্পের অগ্রগতির চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, বর্তমানে বাণিজ্যিক ও প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোলট্রি খামার রয়েছে। এসব খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে। এ শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষ সম্পৃক্ত, যাঁদের ৪০ শতাংশ নারী। এ খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা।

প্রান্তিক খামারিদের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি জীবিকার প্রয়োজনে পশুপালনের সঙ্গে যুক্ত। তাদের দোরগোড়ায় গবাদিপশুর চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। বর্তমানে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে পশুর ১৭টি রোগের টিকা উৎপাদন করা হচ্ছে। টিকার উৎপাদন সক্ষমতা বাড়াতে আধুনিক ভ্যাকসিন উৎপাদনকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মহিষ পালনের সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী উপকূলীয় অঞ্চল, সিলেট ও সুনামগঞ্জের হাওর এলাকায় বিশেষ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। উপকূলীয় অঞ্চলে জেগে ওঠা নতুন চর ও সরকারি খাসজমি সমবায়ভিত্তিক বন্দোবস্তের মাধ্যমে খামারিদের বরাদ্দ দেওয়ার বিষয়ে ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে নির্দেশনা দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাতের মূল চালিকাশক্তি খামারিরা। তাদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি, ন্যায্যমূল্য এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি প্রাণিসম্পদের উন্নয়নের সঙ্গে পশুপাখির অধিকার ও কল্যাণ নিশ্চিত করাও জরুরি। প্রাণীদের ক্ষুধা, তৃষ্ণা, অস্বস্তি, আঘাত, রোগ, ভয় ও মানসিক যন্ত্রণা থেকে মুক্ত রাখার পাশাপাশি স্বাভাবিক আচরণের স্বাধীনতা নিশ্চিত করাকে তিনি মানুষের মানবিক দায়িত্ব বলে উল্লেখ করেন।

বিশ্ববাজারে বাংলাদেশের প্রাণিজ পণ্যের গ্রহণযোগ্যতা বাড়াতে খাদ্যনিরাপত্তা ও আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মান কঠোরভাবে অনুসরণের ওপর জোর দেন সরকারপ্রধান। এ লক্ষ্যে আন্তর্জাতিক মানের আধুনিক প্রাণিজ পণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এবং রোগমুক্ত অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে জাতীয় প্রাণিসম্পদ পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাদের অর্জন দেশের লাখো উদ্যোক্তা, গবেষক, খামারি এবং এই খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুপ্রাণিত করবে।

তিনি আশা প্রকাশ করেন, দেশের খামারি, উদ্যোক্তা ও গবেষকদের মেধা, শ্রম এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বাংলাদেশ একদিন বৈশ্বিক প্রাণিসম্পদ বাজারে নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে। একই সঙ্গে প্রাণিসম্পদ খাত দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎসে পরিণত হবে।

বিষয় : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে রপ্তানি আয়ের বড় উৎস করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x