বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

হামের উপসর্গ ও ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

হামের উপসর্গ ও ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
প্রতীকী ছবি

দেশে বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ শিশু মারা গেছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ জনের।

 স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো হাম ও ডেঙ্গুবিষয়ক পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এই ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৩৮ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ৭৪ জনের। সব মিলিয়ে হামের নতুন রোগী ১ হাজার ৪১৪ শিশু। এ ছাড়া সরকারি হিসাবে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট মারা গেছে ১ হাজার ৩৬৩ শিশু। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ১০৫ শিশুর। বাকি ১ হাজার ৩৬৩ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৮৬ হাজার ৯০২ শিশু।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৫ মার্চ থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে দুই লাখ ৬০ হাজার ৫২৮ জন। এখন পর্যন্ত হামের রোগী পাওয়া গেছে ২৬ হাজার ৩৭৪ জন। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছে দুই লাখ ৩৩ হাজার ২৫৯ শিশু। এখন পর্যন্ত হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ২৪ হাজার ২৮৭ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২ শিশুর মধ্যে ময়মনসিংহ ও খুলনা বিভাগের একজন করে রয়েছে। একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৪৫ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে। হামের রোগী পাওয়া গেছে ৩৭ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৫২ জন। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে ৫২৩ জন, বরিশাল বিভাগে ১১৪, চট্টগ্রামে ১৬৫, খুলনায় ১২৯, রাজশাহীতে ১১৮, ময়মনসিংহে ৪৩, রংপুরে ৫৫ এবং সিলেটে ৫ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪ হাজার ৮৬১ জন। হাসপাতাল থেকে এখন পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৭৫০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৭৭ হাজার ১৩৭ জনে। এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫২৬ জনের।

চলতি বছরে মৃতদের মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২, মে মাসে ১, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩, সেপ্টেম্বরে ১৪৮ এবং অক্টোবরে ১৭৪ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে সবেচেয়ে বেশি ঢাকা বিভাগে ২৬৫ জনের মৃত্যু হয়েছে। এর পরেই যথাক্রমে খুলনা বিভাগে ৮৮, চট্টগ্রামে ৫৩, ময়মনসিংহে ৪১, বরিশালে ৩৩, রাজশাহীতে ৩১, রংপুরে ৯ এবং সিলেট বিভাগে ৪ জন মারা গেছেন।

বিষয় : হামের উপসর্গ ডেঙ্গু রোগীর মৃত্যু

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

হামের উপসর্গ ও ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x