শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

কুয়েতে হামলা: ইরানের অস্বীকার

কুয়েতে হামলা: ইরানের অস্বীকার

কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হওয়ার ঘটনায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান।

দেশটির দাবি, হামলাটি যুদ্ধের পরিধি বাড়ানোর উদ্দেশ্যে পরিচালিত একটি ‘ফলস ফ্ল্যাগ’ বা সাজানো অভিযান হতে পারে।

বৃহস্পতিবারের ওই হামলার পর রোমে অবস্থিত ইরানি দূতাবাস এক বিবৃতিতে কুয়েতে ড্রোন হামলায় ইরানের কোনও ধরনের সংশ্লিষ্টতা থাকার অভিযোগ সরাসরি নাকচ করেছে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনকে দায়ী করেছে তেহরান।

বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে ইরানি দূতাবাস বলেছে, হামলাটি সংঘাতের পরিধি বাড়ানোর উদ্দেশ্যে পরিচালিত ‘ফলস ফ্ল্যাগ’ অভিযান হতে পারে। এর মাধ্যমে অন্য অঞ্চলের বিরোধকে উপসাগরীয় অঞ্চল ও ইউরোপের সংঘাতের সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছে তারা।

‘ফলস ফ্ল্যাগ’ বলতে এমন কোনও হামলা বা অভিযানকে বোঝায়, যার প্রকৃত দায় আড়াল করে অন্য কোনও পক্ষকে দায়ী করার চেষ্টা করা হয়।

এদিকে হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধবিমান এফ-১৬ নিয়ে নতুন দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীটি জানিয়েছে, হরমুজ প্রণালির ‘অননুমোদিত’ নৌপথ দিয়ে জাহাজ চলাচলে পাহারা দেওয়ার সময় একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ইরানের আকাশসীমার কাছাকাছি চলে আসে।

আইআরজিসির দাবি, সতর্কতামূলক গুলিবর্ষণের পর যুদ্ধবিমানটি ইরানের আকাশসীমা থেকে সরে যেতে বাধ্য হয়।

তবে এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া গেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সূত্র: আল-জাজিরা

বিডি প্রতিদিন/একেএ

বিষয় : ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল মধ্যপ্রাচ্য যুদ্ধ হরমুজ প্রণালী কুয়েতে হামলার দায় অস্বীকার ইরানের ‘ফলস ফ্ল্যাগের’ অভিযোগ

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

কুয়েতে হামলা: ইরানের অস্বীকার

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হওয়ার ঘটনায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান।

দেশটির দাবি, হামলাটি যুদ্ধের পরিধি বাড়ানোর উদ্দেশ্যে পরিচালিত একটি ‘ফলস ফ্ল্যাগ’ বা সাজানো অভিযান হতে পারে।

বৃহস্পতিবারের ওই হামলার পর রোমে অবস্থিত ইরানি দূতাবাস এক বিবৃতিতে কুয়েতে ড্রোন হামলায় ইরানের কোনও ধরনের সংশ্লিষ্টতা থাকার অভিযোগ সরাসরি নাকচ করেছে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনকে দায়ী করেছে তেহরান।

বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে ইরানি দূতাবাস বলেছে, হামলাটি সংঘাতের পরিধি বাড়ানোর উদ্দেশ্যে পরিচালিত ‘ফলস ফ্ল্যাগ’ অভিযান হতে পারে। এর মাধ্যমে অন্য অঞ্চলের বিরোধকে উপসাগরীয় অঞ্চল ও ইউরোপের সংঘাতের সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছে তারা।

‘ফলস ফ্ল্যাগ’ বলতে এমন কোনও হামলা বা অভিযানকে বোঝায়, যার প্রকৃত দায় আড়াল করে অন্য কোনও পক্ষকে দায়ী করার চেষ্টা করা হয়।

এদিকে হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধবিমান এফ-১৬ নিয়ে নতুন দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীটি জানিয়েছে, হরমুজ প্রণালির ‘অননুমোদিত’ নৌপথ দিয়ে জাহাজ চলাচলে পাহারা দেওয়ার সময় একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ইরানের আকাশসীমার কাছাকাছি চলে আসে।

আইআরজিসির দাবি, সতর্কতামূলক গুলিবর্ষণের পর যুদ্ধবিমানটি ইরানের আকাশসীমা থেকে সরে যেতে বাধ্য হয়।

তবে এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া গেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সূত্র: আল-জাজিরা

বিডি প্রতিদিন/একেএ

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
কুয়েতে হামলা: ইরানের অস্বীকার
0:00 0:00
1.0x