সিলেটের বার্তা ডেস্ক:: টানা ১১ দিনের ডিউটির পর শামসুদ্দিন হাসপাতালের চিকিৎসক ডা. মো. কাইয়ুম কাইয়ূমের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
আক্রান্ত এই চিকিৎসক সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (সার্জারি)।
রবিবার নমুনা পরিক্ষায় তার শরীরে শনাক্ত হয়েছে করোনা।
ডা.কাইয়ুম গত ১জুলাই থেকে ১১জুলাই পর্যন্ত এক টানা ডিউটি শেষে করোনা পরিক্ষার জন্য নমুনা জমা দেন সম্প্রতি। নমুনা পরিক্ষায় গতকাল রবিবার তার শরীরে শনাক্ত হয় করোনা।
জানা গেছে, তাঁর শরীরে হালকা সর্দি ছাড়া অন্য কোন উপসর্গ নাই । করোনার জন্য বিশেষায়িত শামসুদ্দিন হাসপাতালে টিম 'এ' এর ডিউটি শেষে আক্রান্ত চিকিৎসকের সংখ্যা ৫ জনে দাঁড়িয়েছে। ডা.কাইয়ুম সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেছেন।
মতামত