সিলেটের বার্তা প্রতিবেদক:: জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর এর সানি শায়খুল হাদীস আল্লামা মাহমুদুর রহমান (তালবাড়ী হুজুর) গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
বর্তমানে তিনি সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিষয়টি নিশ্চিত করে হযরতের ভাতিজা মাওলানা জাহিদ নাসির সিলেটের বার্তাকে বলেন, চাচাজি ব্রেইন স্টোক করেছেন।
এদিকে অসুস্থ শায়খকে দেখতে হাসপাতালে ভীড় না জমিয়ে নিজ নিজ অবস্থান থেকে বেশী করে দোয়া করার অনুরোধ জানানো হয়েছে তার পরিবারের পক্ষ থেকে।
অপরদিকে শনিবার সন্ধ্যায় জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর মিলনায়তনে তাঁর রোগমুক্তি কামনা করে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়া তার আশু সুস্থতা কামনায় জামিয়ার আবনা-ফুযালাদের দোয়া করতে বলেছেন জামিয়ার মহাপরিচালক শায়খ জিয়া উদ্দিন।
মতামত