রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

বড়লেখা পৌর নির্বাচন: প্রতীক পেলেন ৩৯ জন প্রার্থী

সিলেটের বার্তা ডেস্ক:: মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা নির্বাচনে ৩৯ জন প্রার্থী পেয়েছেন প্রতীক।

আজ শুক্রবার (১১ ডিসেম্বর) তাদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হোসেন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। এসময় উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাদিকুর রহমান উপস্থিত ছিলেন।

জানা গেছে, মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী নৌকা, বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম ধানের শীষ, স্বতন্ত্র প্রার্থী সাইদুল ইসলাম মোবাইল ফোন প্রতীক পেয়েছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ২৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

প্রসঙ্গত, প্রথম ধাপে আগামী ২৮ ডিসেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বড়লেখা পৌরসভার ভোট গ্রহণ করা হবে। বড়লেখা পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ১৫ হাজার ৪৪৩ জন ভোটার রয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বড়লেখা পৌর নির্বাচন: প্রতীক পেলেন ৩৯ জন প্রার্থী

প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২০

featured Image

সিলেটের বার্তা ডেস্ক:: মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা নির্বাচনে ৩৯ জন প্রার্থী পেয়েছেন প্রতীক।

আজ শুক্রবার (১১ ডিসেম্বর) তাদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হোসেন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। এসময় উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাদিকুর রহমান উপস্থিত ছিলেন।

জানা গেছে, মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী নৌকা, বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম ধানের শীষ, স্বতন্ত্র প্রার্থী সাইদুল ইসলাম মোবাইল ফোন প্রতীক পেয়েছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ২৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

প্রসঙ্গত, প্রথম ধাপে আগামী ২৮ ডিসেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বড়লেখা পৌরসভার ভোট গ্রহণ করা হবে। বড়লেখা পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ১৫ হাজার ৪৪৩ জন ভোটার রয়েছেন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪