শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

লাউয়াছড়ার গাছে ১ ঘন্টা থেমে ছিল পারাবাত

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের গাছ পড়ে পাহাড়ি পথেই একঘন্টা থেমে ছিল আন্ত:নগর পারাবত ট্রেন।

আজ বৃহস্পতিবার (১০ জুন) বেলা সোয়া ১২টায় এ ঘটনাটি ঘটলে গাছ কেটে ট্রেনের যাত্রা স্বাভাবিক হয় সোয়া ১টার দিকে।

এতে করে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

এসময় সিলেট থেকে ছেড়ে আসা চট্রগ্রাম অভিমূখী ৭১৯ নং ডাউন যাত্রীবাহী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ভানুগাছ রেলওয়ে স্টেশনে আটকা পড়েছিল। রেলপথে পড়া গাছ কেটে সরালে ১ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

ভানুগাছ রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনাঞ্চলের রেলপথের ধারের একটি বড় গাছ শিকড়সহ উপড়ে পড়ে। ফলে শ্রীমঙ্গল স্টেশন অতিক্রম করে সিলেট অভিমুখী যাত্রীবাহী ৭০৯ নং আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন এসে পাহাড়ি এলাকায় আটকা পড়ে।

এসময়ে সিলেট থেকে ছেড়ে আসা চট্রগ্রাম অভিমুখী যাত্রীবাহী ৭১৯ নং ডাউন পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ভানুগাছ স্টেশনে আটকা পড়ে।

ঘটনার খবর পেয়ে রেলকর্মী ও বনকর্মীরা এসে রেলপথে পড়ে যাওয়া গাছ কেটে সরানোর পর ১টা ১৫ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

লাউয়াছড়ার গাছে ১ ঘন্টা থেমে ছিল পারাবাত

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২১

featured Image

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের গাছ পড়ে পাহাড়ি পথেই একঘন্টা থেমে ছিল আন্ত:নগর পারাবত ট্রেন।

আজ বৃহস্পতিবার (১০ জুন) বেলা সোয়া ১২টায় এ ঘটনাটি ঘটলে গাছ কেটে ট্রেনের যাত্রা স্বাভাবিক হয় সোয়া ১টার দিকে।

এতে করে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

এসময় সিলেট থেকে ছেড়ে আসা চট্রগ্রাম অভিমূখী ৭১৯ নং ডাউন যাত্রীবাহী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ভানুগাছ রেলওয়ে স্টেশনে আটকা পড়েছিল। রেলপথে পড়া গাছ কেটে সরালে ১ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

ভানুগাছ রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনাঞ্চলের রেলপথের ধারের একটি বড় গাছ শিকড়সহ উপড়ে পড়ে। ফলে শ্রীমঙ্গল স্টেশন অতিক্রম করে সিলেট অভিমুখী যাত্রীবাহী ৭০৯ নং আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন এসে পাহাড়ি এলাকায় আটকা পড়ে।

এসময়ে সিলেট থেকে ছেড়ে আসা চট্রগ্রাম অভিমুখী যাত্রীবাহী ৭১৯ নং ডাউন পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ভানুগাছ স্টেশনে আটকা পড়ে।

ঘটনার খবর পেয়ে রেলকর্মী ও বনকর্মীরা এসে রেলপথে পড়ে যাওয়া গাছ কেটে সরানোর পর ১টা ১৫ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪