শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী নিহত

হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার এক যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম আবু কালাম নামে (৫০)। আজ সোমবার (২৮ জুন) বেলা ২টার দিকে মাধবপুর-চৌমুহনী সড়কের মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামের নুরুজ্জামানের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আবুল কালাম সিএনজি যাত্রী ছিলেন। তিনি মনতলা তেমুনিয়া থেকে মাধবপুরে যাওয়ার উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশায় উঠে সামনের সিটে চালকের ডান দিকে বসা ছিলেন। মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে অটোরিকশাটি অপর একটি অটো রিকশাকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা আরএফএল এর পণ্য বোঝাই একটি ট্রাকের বডিতে কালামের মাথা লেগে যায় এতে কালাম মারাত্মকভাবে আহত হয়। সাথে সাথে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ুম তাকে পুলিশ তত্ত্বাবধানে মাধবপুর উপজেলা সদর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ট্রাক ও সিএনজি অটোরিকশাসহ ট্রাক চালক রাজশাহীর গোদাগাড়ী উপজেলার খেতর গ্রামের শকুন শারিনের ছেলে লুটন শারিনকে (৩০) আটক করেছে। তবে সিএনজি চালক পালিয়ে যায়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী নিহত

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২১

featured Image
হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার এক যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম আবু কালাম নামে (৫০)। আজ সোমবার (২৮ জুন) বেলা ২টার দিকে মাধবপুর-চৌমুহনী সড়কের মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামের নুরুজ্জামানের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আবুল কালাম সিএনজি যাত্রী ছিলেন। তিনি মনতলা তেমুনিয়া থেকে মাধবপুরে যাওয়ার উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশায় উঠে সামনের সিটে চালকের ডান দিকে বসা ছিলেন। মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে অটোরিকশাটি অপর একটি অটো রিকশাকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা আরএফএল এর পণ্য বোঝাই একটি ট্রাকের বডিতে কালামের মাথা লেগে যায় এতে কালাম মারাত্মকভাবে আহত হয়। সাথে সাথে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ুম তাকে পুলিশ তত্ত্বাবধানে মাধবপুর উপজেলা সদর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ট্রাক ও সিএনজি অটোরিকশাসহ ট্রাক চালক রাজশাহীর গোদাগাড়ী উপজেলার খেতর গ্রামের শকুন শারিনের ছেলে লুটন শারিনকে (৩০) আটক করেছে। তবে সিএনজি চালক পালিয়ে যায়।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪