শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে লকডাউন উপেক্ষা করে আনন্দ মিছিল

সিলেটে লকডাউন উপেক্ষা করে আনন্দ মিছিল
সিলেটে কঠোর লকডাউন উপেক্ষা করে আনন্দ মিছিল করেছেন ক্রীড়াপ্রেমি যুবক, কিশোর ও শিশুরা। আজ রোববার (১১ জুলাই) সকাল ৮টার পর জালালাবাদ থানাধীন টুকেরবাজারে মিছিলটি বের হয়। কঠোর লকডাউন যে কোনো ধরনের মিছিল, সভা-সমাবেশ করতে নিষেধ রয়েছে। সেখানে লকডাউন আইন অমান্য করে মিছিল হয়েছে। তবে এই সময় গুরুত্বপূর্ণ এই এলাকায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কোন টিম দায়িত্ব পালন করতে দেখা যায় নি। এব্যাপারে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, বিষয়টি আমার জানা নেই। এই মাত্র শুনলাম। আমি খোঁজ নিচ্ছি। উল্লেখ্য, আজ রোববার (১১ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টা থেকে কোপা আমেরিকা-২০২১ এর ফাইনাল খেলায় ১-০ গোলে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতে আর্জেন্টিনা।  

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে লকডাউন উপেক্ষা করে আনন্দ মিছিল

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২১

featured Image
সিলেটে কঠোর লকডাউন উপেক্ষা করে আনন্দ মিছিল করেছেন ক্রীড়াপ্রেমি যুবক, কিশোর ও শিশুরা। আজ রোববার (১১ জুলাই) সকাল ৮টার পর জালালাবাদ থানাধীন টুকেরবাজারে মিছিলটি বের হয়। কঠোর লকডাউন যে কোনো ধরনের মিছিল, সভা-সমাবেশ করতে নিষেধ রয়েছে। সেখানে লকডাউন আইন অমান্য করে মিছিল হয়েছে। তবে এই সময় গুরুত্বপূর্ণ এই এলাকায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কোন টিম দায়িত্ব পালন করতে দেখা যায় নি। এব্যাপারে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, বিষয়টি আমার জানা নেই। এই মাত্র শুনলাম। আমি খোঁজ নিচ্ছি। উল্লেখ্য, আজ রোববার (১১ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টা থেকে কোপা আমেরিকা-২০২১ এর ফাইনাল খেলায় ১-০ গোলে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতে আর্জেন্টিনা।  

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪