শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

মাধবপুরে ডিবি সেজে ছিনতাই: আটক ৩

মাধবপুরে ডিবি সেজে ছিনতাই: আটক ৩

হবিগঞ্জের মাধবপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) সেজে ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৬-আগস্ট) দুপুরে উপজেলার মনতলা রেলক্রসিং থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল শরীয়তপুর জেলার ফালং থানার পূর্ব পাশাবু গ্রামের মৃত আব্দুল সামাদ মাস্টারের ছেলে বরখাস্ত পুলিশ সদস্য মো. জহির মিয়া (৪৫)। চাঁদপুর জেলার মদনা গ্রামের মৃত মিনাগাজীর ছেলে মিন্টু মিয়া(৪০) মাদারীপুর জেলার কালকিনি থানার রামাজুল গ্রামের মৃত জয়নাল মৃধার ছেলে মোঃ মিজান (২৬)।

এসময় তাদের কাছ থেকে নগদ ২ লাখ ২ হাজার ৬শ নগদ টাকা, একটি ওয়াকিটুকি সেট, ২ সেট পুলিশের পোশাক, ১ টি প্রাইভেট কার (ঢাকামেট্রো গ ২১-১৩৫৩) ও একটি হ্যান্ডকাপ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ূম চৌধুরী বলেন, বিজয়নগর উপজেলার রামপুর গ্রামের কাজী রফিকের ছেলে কাজী রাসেল আহমেদ সোমবার দুপুরে মাধবপুর পূবালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ফেরার পথে ঢাকা সিলেট মহাসড়কের ইসলামপুর এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে।

কাজী রাসেল আহমেদকে লোকাল বাস থেকে নামিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়, পরে পুলিশ খবর পেয়ে মনতলা রেলক্রসিংয়ে বেরিকেড দিয়ে তাদের আটক করা হয়।

এ চক্রের আটক বরখাস্ত জহির মিয়া নামে একজন পুলিশ সদস্য রয়েছে এ চক্রটি দীর্ঘদিন ধরে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীদের থেকে টাকা ছিনতাইয়ে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মাধবপুরে ডিবি সেজে ছিনতাই: আটক ৩

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪