বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

প্রবীন সাংবাদিক রফিকুর রহমান লজু'র সাথে একদিন

০৬ই জুলাই ২০২১ ও বাংলা ২২শে আষাঢ় করোনার কারনে আরোপিত কঠোর লকডাউনের মধ্যে ও রওনা হলাম রফিকুর রহমান লজু'র এর বাসার উদ্দেশ্যে। প্রবীন সাংবাদিক, লেখক ও মুক্তিযুদ্ধের সংগঠক রফিকুর রহমান লজু এর সাথে কয়েকদিন ধরে মনস্থির করেছিলাম সাক্ষাৎ করবো। মধ্যখানে তিনি অসুস্থ ছিলেন, তাই বাসায় যাওয়া হয়নি। সাক্ষাৎ করার দুই দিন পূর্বে উনার একমাত্র পুত্র ফাহিম রহমান মৌসুমের সাথে যোগাযোগ করে সাক্ষাৎ এর দিনক্ষন টিক করি।

সেইদিন আষাঢ়ের মেঘাচ্ছন্ন আকাশ ও লকডাউনের ফাঁকা রাস্তা পেরিয়ে পৌঁছে গেলাম রায়নগর সোনারপাড়াস্থ রফিকুর রহমান লজু হাউজে। বাসায় ঢুকতেই চোখ পড়লো বিলুপ্ত হয়ে যাওয়া পূর্বে পুরুষদের স্মৃতি ছোট্ট একটি পুকুর। বিভিন্ন প্রকার ফুলে পরিবেষ্টিত বাসার চারপাশ,মনোমুগ্ধকর এক পরিবেশ। পরিচয় হল নিভৃতচারী প্রবীন সাংবাদিক, লেখক,রাজনীতিবিদ, ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক রফিকুর রহমান লজু'র সাথে। আমি অণুসন্ধিত মন নিয়ে বিভিন্ন বিষয়ে জানতে চাইলাম, অনেক কথা হল। এই ফাঁকে চা নাস্তা পরিবেশন করা হল। কথা বলার ফাঁকে উনার প্রকাশিত বইগুলো দেখালেন, অনেক বই লেখা সম্পুর্ন আছে তবে প্রকাশিত হয়নি। অনেক অজানা তথ্য জানালেন।

রফিকুর রহমান লজু'র কাছে জন্ম ও শৈশব জানতে চাইলে তিনি বলেন, ১৯৪৫ সালে ২২শে মার্চ এই বাড়িতেই তাহার জন্ম। এই বাড়ি রায়নগর সোনারপাড়ার মধ্যে অনেক বড় বাড়ি পরিচিত ছিল। তখন বাড়ির নাম নাম শিল কেতন। সময়ের পরিক্রমায় বাড়ি ভাগভাটোয়ারা হয়ে ছোট হয়ে গেছে। বর্তমানে বাড়ির নাম রফিকুর রহমান লজু হাউজ। তাঁর পিতার নাম মোহাম্মদ ইব্রাহিম ও মাতার নাম জোবেদা খাতুন।

তিনি কিশোরী মোহন প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক ও মডেল হাইস্কুল থেকে ১৯৬১ সালে এসএসসি দ্বিতীয় বিভাগে পাশ করেন। এসএসসি পাশ করার পর মুরারিচাঁদ কলেজে ভর্তি হন। আই এ পাশ করে এই কলেজেই বিএ কোর্সে ভর্তি হন। তখন থেকে ছাত্ররাজনীতিতে যুক্ত হন এবং অসাম্প্রদায়িক ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নে যোগদান করেন। কলেজ জীবনে অত্যন্ত ভদ্র, নম্র ও দায়িত্বশীল কর্মী হিসেবে ছাত্র মহলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। অল্প সময়ে তিনি সিলেট জেলার একজন ছাত্রনেতা হিসেবে পরিচিত লাভ করেন। সংগঠনের সভাপতি বা সম্পাদকের দায়িত্ব না নিয়ে ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন।ছাত্র ইউনিয়নের বিভিন্ন ইউনিট কমিটি গঠনে তাঁর ভূমিকা ছিল। ঐ সময়ে তিনি সিলেট মহিলা কলেজে ছাত্ররাজনীতি প্রবেশ করান এবং বিলকিস জাহান নামের এক ছাত্রী কে ছাত্র ইউনিয়নের আহবায়কের দায়িত্ব দেন। বর্তমানে বিলকিস জাহান নামের ঐ নেত্রী যুক্তরাজ্যে বসবাস করছেন।

রফিকুর রহমান লজু জানান, এমসি কলেজে অধ্যয়নকালে আইয়ুব বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে তিনি বেআইনী গোপন কমিউনিস্ট পার্টির সংস্পর্শে আসেন এবং ৬৬ সালে পার্টির সদস্য পদ লাভ করেন। ছাত্র রাজনীতি করার কারনে সিলেট এমসি কলেজ থেকে ডিগ্রি পরীক্ষা দিতে দেওয়া হয়নি। পরে তিনি ফরিদপুর জেলার রাজেন্দ্র কলেজ থেকে ডিগ্রি পরীক্ষা দেন। তখন ঐ কলেজের প্রিন্সিপাল ছিলেন এ কে এম হায়দার। রফিকুর রহমান লজুর সাথে আরেক কিংবদন্তি ছাত্রনেতা গোলজার আহমদ ও পরীক্ষা দেন। ঐ কলেজের শিক্ষকরা তাঁদের দুইজন কে পরীক্ষা দেওয়ার ব্যাপারে খুবই সহযোগিতা করেছেন। ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলএলবি কোর্সে ভর্তি হলে ও সম্পন্ন করতে পারেননি বলে জানান।

রফিকুর রহমান লজু বলেন, ঐ সময়ে গোপন পার্টির দায়িত্বপ্রাপ্ত হয়ে তিনি পার্টির গোপন ছাত্রশাখা ও ছাত্র আন্দোলন দেখাশুনা করেন। বাষট্টির সামরিক শাসনবিরোধী আন্দোলন,শিক্ষা সংকোচন বিরোধী আনদোলন, মিস ফাতেমা জিন্নাহ নির্বাচন,বিশ্ববিদ্যালয় প্রতিষ্টা আন্দোলন সহ সবকটি আন্দোলন স্যগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ৬৬সালে বেকাদিঘী ময়দানে আইয়ুব খান কে পাদুকা প্রদর্শন ও তার জনসভা পন্ড করতে নেতৃত্বের ভূমিকায় ছিলেন।

ছাত্র রাজনীতি শেষ করে তিনি যোগ দেন ন্যাশনাল আওয়ামী পার্টিতে। ন্যাপের ভাঙ্গন ও দ্বিধা বিভক্তির পর ও সিলেটে ন্যাপের রাজনীতিতে একক অবদান রাখেন। তিনি ৭১ মুক্তিযুদ্ধ শুরু থেকে দায়িত্বশীল একজন সংগঠক হিসেবে ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি প্রথমে সবার খোঁজ খবর নিতে শুরু করেন, মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার জন্য অনুপ্রানীত করতেন। জননেতা আবদুল হামিদ এর সাথে সব সময় যোগাযোগ রাখতেন এবং একপর্যায়ে আব্দুল হামিদ এর বাসভবন কদমতলী থেকে করিমগঞ্জ চলে যান। ভারতের করিমগঞ্জে স্থাপিত ন্যাপ কমিউনিস্ট পার্টির ও ছাত্র ইউনিয়নের যৌথ একটি ক্যাম্পের পরিচালনার দায়িত্ব লাভ করেন। ঐ ক্যাম্পটি হিন্দি স্কুল ক্যাম্প নামে ও পরিচিত ছিল। রফিকুর রহমান লজু বিভিন্ন ক্যাম্প ঘুরে যুবকদের সংগঠিত করে ট্রেনিং দিয়ে গেরিলা বাহিনী গঠনে ও অবদান রাখেন। বিশিষ্ট রাজনীতিবিদ আম্বরখানার ডাঃ আব্দুল মালিক ও দেওয়ান ফরিদগাজী যুদ্ধ চলাকালীন সময়ে যোগাযোগ সহ খোঁজ খবর নিতেন।

তিনি আরো জানান, দেশ স্বাধীন হওয়ার পর সিপিবির দ্বিতীয় কংগ্রেসে তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন, অপরদিকে সিলেট জেলা কমিটির ও সম্পাদক নির্বাচিত হন। তিনি রাজনীতি করেছেন অত্যন্ত সততা, দক্ষতা ও নিষ্টার সাথে। সিলেটে জাতীয় পর্যায়ে বিভিন্ন সংগঠন যথা মফস্বল সাংবাদিকদের সংগঠন পূর্ব পাকিস্তান সাংবাদিক সমিতি (ইপজা),উদীচী, মহিলা পরিষদ, বাংলাদেশ সোভিয়েত মৈত্রী সমিতি সহ বিভিন্ন সংগঠনের শাখা প্রতিষ্টায় তিনি অগ্রনী ভূমিকা পালন করেন। তিনি ইপজা সিলেট জেলা শাখার প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৬৫ সালে ১৩ই জুলাই প্রতিষ্টিত সিলেট প্রেসক্লাব গঠনের ক্ষেত্রে উদ্যোক্তা ও প্রতিষ্টাতা সদস্য হিসেবে ছিলেন। ঐ সময়ে সিলেট প্রেসক্লাবের সভাপতি আমীনুর রশীদ চৌধুরী, সহ সভাপতি হিসেবে ছিলেন নিকুঞ্জ বিহারি গোস্বামী ও মোহাম্মদ নুরুল হক।

তিনি আরো জানান, জননেতা আব্দুল হামিদ স্মৃতি সংসদ ও জননেতা পীর হাবিবুর রহমান স্মৃতি সংসদের সম্পাদক ছিলেন। তিনি পীর হাবিবুর রহমান স্মারক গ্রন্থ (যৌথভাবে) তারা মিয়া স্মরনে মনের মনি কোটায়, জননেতা আব্দুল হামিদ স্মারক গ্রন্থ (যৌথভাবে) প্রফেসর আবুল বাশার সম্মাননা গ্রন্থের সম্পাদক ছিলেন। মোঃ আব্দুল আজিজ ও অন্যান্য সম্পাদিত বৃহত্তর সিলেটের ইতিহাস ২য় খন্ড এর সম্পাদক পর্ষদ এর অন্যতম সদস্য ও মৃত্যঞ্জয়ী হিমাংশু শেখর ধর স্মারক গ্রন্থের যৌথভাবে সম্পাদক ছিলেন।

তিনি তাঁর পরিচিত কোরআন হাফিজদের নিয়ে 'হাফিজুল কোরআন' নামক বইটি রচনা করেছেন। তিনি সিলেটের ছাত্র রাজনীতি নিয়ে 'ছাত্র সংগঠন ও ছাত্র আন্দোলন' বইটি রচনা করেছেন। 'অসাম্প্রদায়িক ছাত্র সংগঠনের জন্ম কথা' বই তাঁর আরেকটি গ্রন্থ।

রফিকুর রহমান লজু বখতিয়ার বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দুইবার দায়িত্ব পালন করেন। তিনি কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সদস্য ও সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য। পাকিস্তান আমলে এক দশকের বেশি সময় ঢাকার জাতীয় দৈনিক সংবাদ এর সিলেটের নিজস্ব সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া বিভিন্ন সময়ে গণবাংলা, দৈনিক আজাদ, দৈনিক বাংলার বানী, চট্রগ্রাম থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পূর্বকোন , মাসিক ঝিনুক এর সাথে কাজ করেছেন। এছাড়া তিনি শতাধিক বরেণ্য ব্যক্তিত্ব, রাজনৈতিক, সমাজসেবক, কবি সাহিত্যিক, সাংবাদিক সহ সবার কর্মময় জীবন কাহিনী রচনা করেছেন। এই লেখাগুলো জাতীয় ও স্থানীয় বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক ও বিভিন্ন ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। রফিকুর রহমান লজু দীর্ঘ দিন 'ঈশান' নামক একটি অনিয়মিত সাহিত্য সাময়িকী সম্পাদনা করতেন। তাঁর লেখালেখির প্রধান বিষয় হচ্ছে - মুক্তযুদ্ধ ও স্বাধীনতার স্যগ্রাম। তিনি ভারত, সোভিয়েত ইউনিয়ন, সৌদি আরব ও যুক্তরাজ্য সফর করেছেন।

রফিকুর রহমান লজু বিয়ে করেছেন নগরীর শাহী ঈদগাহ এলাকায়। পারিবারিক জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। বর্তমানে ৭৬ বছর বয়সী রফিকুর রহমান লজুর সময় অতিবাহিত হয় মসজিদে জামাতে নামায আদায় ও কোরআন তেলাওয়াত করে। এছাড়া খাওয়া দাওয়া ও ঘুমের সময় বাদে বাকি সময় লেখালেখি করে কাটিয়ে দেন। দীর্ঘ সময় উনার জীবনের গল্প শুনে বিদায় নেবার সময় আবার বাসায় আসার অনুরোধ জানান প্রবীন এই সাংবাদিক।

লেখকঃ গণমাধ্যম কর্মী

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

প্রবীন সাংবাদিক রফিকুর রহমান লজু'র সাথে একদিন

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x