রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
কমলগঞ্জে জমিতে মিলল বৃদ্ধের লাশ
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২১
মৌলভীবাজারের কমলগঞ্জে সাবেক স্ত্রীর বাড়ির পাশের ফসলি জমি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নের টিলাগড় গ্রামের শামসুন বেগমের বাড়ির ফসিল জমি থেকে ফরজান খানের (৬৫) লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ফরজান খান কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের বিজলী গ্রামের মৃত রাসিদ খানের ছেলে। পুলিশ জানায়, নিহত ফরজান খানের বর্তমান ঠিকানা কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের সনগাঁও গ্রামে। সোমবার সকালে ফসিল জমিতে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফরজান খানকে ছয় সাত বছর আগেও একবার ফসিল জমিতে অচেতন অবস্থায় পাওয়া যায়।
প্রায় ৩০ বছর আগে স্বামী ফরজান খান ছোট তিনটি বাচ্চাসহ স্ত্রীকে শ্বশুর বাড়ি টিলাগড়ে পাঠিয়ে দেন। মাঝে মধ্যে সন্তানদের দেখতে আসতেন।
নিহতের সাবেক স্ত্রী শামসুন বেগম ও বড় ছেলে সোহেল খান বলেন, তিনি কীভাবে মারা গেলেন তারা কিছুই জানেন না। তিনি আমাদের বাড়িতেও আসেননি। সকালে ঘুম থেকে উঠে মানুষের চিৎকার শুনে দেখতে পাই তার লাশ।
তবে নিহতের ছোট বোন ইয়ারুন বেগমের দাবি, তার ভাইয়ের ছেলেরা ভাইকে মেরেছে। তিনি বিচার চান।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত