সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

টাওয়ার হ্যামলেটে অভিযান: ১৯ ড্রাগ ডিলার আটক

লন্ডনের টাওয়ার হ্যামলেটসে সাড়াশি অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এসময় ১৯ জন ড্রাগ ডিলারকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ড্রাগ, নগদ টাকা ও প্রায় একশত হাজার পাউন্ড মূল্যের সম্পদ জব্দ করা হয়েছে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং মেট্টোপলিটন পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত অপারেশন কনটিনিয়ামের মাধ্যমে গত ১৩ অক্টোবর এদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে। টাওয়ার হ্যামলেটস এবং হ্যাকনী এলাকার ড্রাগ ডিলারদের ধরার জন্য ২০১৭ সালের ডিসেম্বর থেকে গোয়েন্দা তথ্য ভিত্তিক এই অপারেশন কনটিনিয়াম নিয়মিতভাবে পরিচালিত হয়ে আসছে। ১৩ অক্টোবর টাওয়ার হ্যামলেটসে পরিচালিত অভিযানটি ছিল এরই অংশ।উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে আনুমানিক ২ কেজি ক্লাস এ ড্রাগ, নগদ ১শ ২০ হাজার পাউন্ড এবং আরো ১শ হাজার পাউন্ড মূল্যের সম্পদ।যার মধ্যে ৫০ হাজার পাউন্ড মূল্যের একটি গাড়ীও রয়েছে। ডিটেক্টটিভ চীফ ইন্সপেক্টর সীন লিয়নস অভিযানের পর তার প্রতিক্রিয়ায় বলেন, সর্বশেষ এই অভিযান থেকে ড্রাগ ডিলারদের আমরা আরেকবার শক্তিশালী ম্যাসেজ দিতে পেরেছি।আমরা জানি যে, ড্রাগ বিভিন্ন ধরণের সহিংসতাকে উৎসাহিত করে এবং এসব ডিলাররা ড্রাগ সাপ্লাইয়ের মাধ্যমে এতে অবদান রাখে।আমরা এ জাতীয় অভিযান আগামীতেও অব্যাহত রাখব।অভিযান সম্পর্কে মেয়র জন বিগস তার প্রতিক্রিয়ায় বলেন, আমরা স্থানীয় পুলিশের সাথে অপরাধ এবং অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ করে । ড্রাগ গ্রহণের মূলে কাজ করার জন্য আমরা ফান্ডিং প্রদান করেছি।এর সাথে অপারেশন কনটিনিয়ামসহ মাঠ পর্যায়ে আমাদের টিম কাজ করছে।উল্লেখ্য,বিভিন্ন সময় অভিযানের পরও বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস বারায় ড্রাক বিক্রি ও সেবন কোনভাবে বন্ধ করা যাচ্ছে না।যার ফলে অনেক বাংলাদেশী এ পথে পা বাড়াচ্ছেন।  

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

টাওয়ার হ্যামলেটে অভিযান: ১৯ ড্রাগ ডিলার আটক

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x