রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

আগুন লেগে যাওয়া 'পারাবতে' ছিল না অগ্নিনির্বাপণের ব্যবস্থা

আন্তনগর পারাবত ট্রেনে অগ্নিকাণ্ডে তিনটি বগি পুড়ে যাওয়ার ঘটনায় গঠিত তিনটি তদন্ত কমিটি এর মধ্যে কাজ শুরু করেছে। (১২ জুন) রোববার সকালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর চককবিরাজী দুর্ঘটনা এলাকায় পরিদর্শন করেন বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় তদন্ত কমিটি। জেলা প্রশাসকের তদন্ত কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে।

প্রাথমিক তদন্তে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ট্রেনের পাওয়ারকার বগিতে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা না থাকার বিষয়টি ধরা পড়ে।এ কারণেই ট্রেনের তিনটি বগি দ্রুত আগুনে পুড়ে যায়।এছাড়াও যেসব কারণে আগুন লাগতে পারে-সে বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি সংশ্লিষ্ট সূত্র।

বাংলাদেশ রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর তৌফিকুল আজিম জানান, এর মধ্যে বিভাগীয় পর্যায়ে রেলওয়ে তদন্ত কমিটি তদন্ত কাজ শুরু করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।

রেলওয়ের বিভাগীয় পর্যায়ে তদন্ত কমিটির প্রধান বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. খায়রুল কবির বলেন, পূর্ণাঙ্গ তদন্ত ছাড়া কিছুই বলা যাবে না।একটু সময় লাগবে। আমরা পরীক্ষানিরীক্ষা করছি। সবকিছু দেখতে হচ্ছে, বিভিন্ন মেজারমেন্ট নিতে হবে। ওই ট্রেনে দায়িত্বরত কর্মকর্তার ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলে স্টেটমেন্ট নিতে হবে, সেটিতো মেকানিক্যাল বিষয়। কোন জায়গায় কি ছিল, কিভাবে হতে পারে, সবকিছু দেখার সাপেক্ষে বলা যাবে আগুন লাগার প্রকৃত কারণ।

মৌলভীবাজার জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি প্রধান মৌলভীবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুল হক বলেন, আমরা তদন্ত শুরু করেছি। আমাদের তদন্ত কমিটির সব সদস্যের সাথে আলোচনা হয়েছে। আশা করি ২/১ দিনের মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলে শিগগিরই তদন্ত প্রতিবেদন দাখিল করব। তখন বলতে পারব কি কারণে আগুন লেগেছে।

পারাবত ট্রেনের পরিচালক মো. ইসমাইল বলেন, ট্রেন ঢাকা ছেড়ে ব্রাক্ষণবাড়িয়ার এলাকায় আসার পর ট্রেনের হোস পাইপে সমস্যা দেখা দেয়। হোস পাইপ মেরামত ট্রেনটি সিলেটের উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি শমসেরনগর স্টেশন অতিক্রম করার পর ট্রেনের পাওয়ারকার থেকে আগুনের সূত্রপাত হয়। ট্রেন থামানোর পর দেখা যায় চাকার মধ্যে আগুন ও পরে পাওয়ারকারের ভেতর তেলের ট্যাংকিতে আগুন ছড়িয়ে পড়ে।

কুলাউড়া রেলওয়ে স্টেশনের প্রধান মাস্টার মো. মহিবুর রহমান জানিয়েছেন. অগ্নিকাণ্ডে পারাবত এক্সপ্রেসের পুড়ে যাওয়া তিনটি বগি কুলাউড়া জংশন রেলওয়ে স্টেশনে রাখা হয়েছে।ক্ষতিগ্রস্ত বগিগুলো পরির্দশন করেছেন তদন্ত কমিটির সদস্যরা।

ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্ত:নগর ট্রেন পারাবত এক্সপ্রেসে অগ্নিকান্ডে তিনটি বগি পুড়ে গেছে। গত (১১ জুন) শনিবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে চককবিরাজী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ওই পথে প্রায় চার ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনা খতিয়ে দেখতে ওই দিন বিকালেই বাংলাদেশ রেলওয়ে বিভাগীয় পর্যায়ে দুটি তদন্ত কমিটি এবং মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

সূত্র: দৈনিক শ্যামল সিলেট

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

আগুন লেগে যাওয়া 'পারাবতে' ছিল না অগ্নিনির্বাপণের ব্যবস্থা

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২২

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪