রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

লাউয়াছড়া বনে লজ্জাবতি বানর অবমুক্ত

লাউয়াছড়া বনে লজ্জাবতি বানর অবমুক্ত

মৌলভীবাজারের লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে দুটি স্লো লরি ( লজ্জাবতি বানর)। যার একটি উদ্ধার হয়েছিল শ্রীমঙ্গল জেরিন চা বাগান থেকে ও অন্যটি জেলার জুড়ি উপজেলার বাহাদুরপুর গ্রাম থেকে।

এছাড়াও গত ১৫ দিনে মৌলভীবাজারের বিভিন্ন এলাকা থেকে আরো ৪টিসহ মোট ৬টি স্লো লরি উদ্ধার হয়। যাদের সেবা-যতœ চলছে জানকিছড়া বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে।

সেবায়ত শেষে সুস্থ হওয়ার পর ৬টি স্লো লরির মধ্যে দুটিকে রবিবার সকালে মৌলভীবাজাস্থ বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী উপস্থিত থেকে অবমুক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র, রেঞ্জ কর্মকর্তা শহীদুল আলম, একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী ও স্থানীয় প্রকৃতি প্রেমী সংগঠন স্ট্যান্ড ফর আওয়ার এন্ডেঞ্জার্ড ওয়াইল্ড লাইফ (সিউ) এর সদস্যরা।

বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, লাউয়াছড়া বনের জানকীছড়ায় বন্যপ্রাণীর জন্য রেসকিউ সেন্টার স্থাপন হলেও এখানে নেই কোন এ্যানিমেল কিপার বা বন্যপ্রাণী চিকিৎসক।

এই অবস্থায়ও বন রক্ষার পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এখন পর্যন্ত ১৮৭টি প্রাণী উদ্ধার করে সেবা যতœ শেষে যার ৯৫ ভাগ প্রাণী বনে অবমুক্ত করেছেন।

তিনি জানান, গত ১৫ দিনে আহতবস্থায় ৬টি স্লো লরি ( লজ্জাবতি বানর) উদ্ধার হয়। এর মধ্যে দুটি সুস্থ হলে তা রবিবার অবমুক্ত করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

লাউয়াছড়া বনে লজ্জাবতি বানর অবমুক্ত

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২২

featured Image

মৌলভীবাজারের লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে দুটি স্লো লরি ( লজ্জাবতি বানর)। যার একটি উদ্ধার হয়েছিল শ্রীমঙ্গল জেরিন চা বাগান থেকে ও অন্যটি জেলার জুড়ি উপজেলার বাহাদুরপুর গ্রাম থেকে।

এছাড়াও গত ১৫ দিনে মৌলভীবাজারের বিভিন্ন এলাকা থেকে আরো ৪টিসহ মোট ৬টি স্লো লরি উদ্ধার হয়। যাদের সেবা-যতœ চলছে জানকিছড়া বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে।

সেবায়ত শেষে সুস্থ হওয়ার পর ৬টি স্লো লরির মধ্যে দুটিকে রবিবার সকালে মৌলভীবাজাস্থ বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী উপস্থিত থেকে অবমুক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র, রেঞ্জ কর্মকর্তা শহীদুল আলম, একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী ও স্থানীয় প্রকৃতি প্রেমী সংগঠন স্ট্যান্ড ফর আওয়ার এন্ডেঞ্জার্ড ওয়াইল্ড লাইফ (সিউ) এর সদস্যরা।

বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, লাউয়াছড়া বনের জানকীছড়ায় বন্যপ্রাণীর জন্য রেসকিউ সেন্টার স্থাপন হলেও এখানে নেই কোন এ্যানিমেল কিপার বা বন্যপ্রাণী চিকিৎসক।

এই অবস্থায়ও বন রক্ষার পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এখন পর্যন্ত ১৮৭টি প্রাণী উদ্ধার করে সেবা যতœ শেষে যার ৯৫ ভাগ প্রাণী বনে অবমুক্ত করেছেন।

তিনি জানান, গত ১৫ দিনে আহতবস্থায় ৬টি স্লো লরি ( লজ্জাবতি বানর) উদ্ধার হয়। এর মধ্যে দুটি সুস্থ হলে তা রবিবার অবমুক্ত করা হয়।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪