শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
পত্রিকা এজেন্টের দোকানের মালামাল লুট
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২২
লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার পৌর এলাকার বাসিন্দা পত্রিকা এজেন্ট সুখলাল দেবনাথের ছেলে নারায়ন দেবনাথে দোকান ঘরের তালা ভেঙ্গে মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) ভোররাতে মাধবপুর পৌর বাজারের পুরাতন গরুর বাজারের নিকট এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নারায়ন দেবনাথ বাদি হয়ে কাঞ্চন বেগমসহ ৪ জনের নাম উল্লেখ করে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন অভিযোগে উল্লেখ করা হয়।
গরুর বাজার এলাকায় তাদের গোডাউনে গাড়ির যন্ত্রাংশসহ প্রায় সাড়ে ৪ লাখ টাকার মালামাল ছিল। সকাল ৮ টার দিকে দোকানে গিয়ে দেখতে পায় দোকানের দরজার তালা ভাঙ্গা এবং দোকানে কোন মালামাল নেই।
খবর পেয়ে মাধবপুর থানার এসআই রঞ্জন কুমার ভৌমিক ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে জানতে চাইলে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর জানান, বেআইনীভাবে দোকান দখল ও মালামাল লুট করার ঘটনা তদন্তে সত্য প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত