শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

মৌলভীবাজারে একদিনে দুই শিশুসহ তিন লাশ!

মৌলভীবাজারে একদিনে দুই শিশুসহ তিন লাশ!
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৮ বছরের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। পৃথক ঘটনায় ডোবা থেকে নবজাতক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। একই দিনে গলায় ফাঁস দিয়ে এক রিক্সা চালকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। রোববার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে শ্রীমঙ্গল উপজেলার হোসনাবাদ চা বাগানের ১নং সেকশন থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। শিশুটি ওই বাগানের কামাল মিয়ার কন্যা। সে হাপরাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তার (৮)। পুলিশ জানায়, বোরবার সকাল ১১ টার দিকে শিশুটি বাড়ির পাশে স্থানীয় একটি বাগানে রাবার বীজ সংগ্রহের জন্য যায়। সন্ধ্যা গড়িয়ে গেলে বাড়ি না ফেরায় রাতে স্থানীয়রা খোঁজ করলে সেখানকার একটি মাটির গর্তের মধ্যে তাকে দেখতে পায়। শিশুটিকে কে বা কারা গলা কেটে হত্যা করে ওই গর্তে ফেলে উপরে আগাছা দিয়ে ঢেকে রাখে। খবর পেয়ে পুলিশ রাত ১০টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির জানান, এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। শিশুটির মা ওমান প্রবাসী বলে জানা গেছে। ছোট এই শিশুর প্রতি এমন নৃশংসতায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসছে। এদিকে, সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকাল পৌনে চারটার দিকে উপজেলার ভৈরবগঞ্জ বাজারের দিলীপ কমপ্লেক্স এলাকায় ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের একটি কালভার্টের নীচের ডোবা থেকে এক নবজাতক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, শিশুটির বয়স ২ থকে ৩ দিন। শিশুটির শরীর ফুলে পানিতে ভেসে উঠে। স্থানীয় ইউপি সদস্য লোকমান মিয়া পুলিশে খবর দিলে পুলিশ এসে নবজাতক শিশুটিতে উদ্ধার করে মর্গে প্রেরণ করে। শ্রীমঙ্গল থানার সহকারী পুলিশ পরিদর্শক(এসআই) ইউসুফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নবজাতকের পরিচয় খুঁজে বের করার চেষ্টা করছেন। অপর দিকে, শহরের শাহীবাগ এলাকায় গলায় ফাঁস দিয়ে এক রিক্সাচালকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে পুলিশ গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করে। নিহতের নাম কামাল মিয়া (৪৩) তিনি পেশায় রিক্সাচালক। শ্রীমঙ্গল থানার সহকারী পুলিশ পরিদর্শক(এসআই) আলাউদ্দিন স্থানীয়দের বরাত দিয়ে জানান, মাদক সেবন ও পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মৌলভীবাজারে একদিনে দুই শিশুসহ তিন লাশ!

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২২

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪