রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

বাংলাদেশ দলের হেড কোচ ডমিঙ্গো'র পদত্যাগ

বাংলাদেশ দলের হেড কোচ ডমিঙ্গো'র পদত্যাগ
বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন রাসেল ডমিঙ্গো। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে ও টেস্ট সিরিজেও দায়িত্ব পালন করেন তিনি। এরপর তার দেশ দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছেন এই কোচ। বাংলাদেশে তিনি আর ফিরবেন না বলেই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। এর আগে ডমিঙ্গোকে টি-টোয়েন্টি থেকে অব্যাহতি দেওয়া হয়। গত বিশ্বকাপের আগে টেকনিক্যাল পরামর্শক হিসেবে নিয়ে আসা হয় ভারতের শ্রীধরন শ্রীরামকে। এবার সব ফরম্যাট থেকেই সরিয়ে দেওয়া হচ্ছে ডমিঙ্গোকে। তার না থাকার বিষয়টি স্পষ্ট হচ্ছিল গত কয়েকদিনে বিসিবি কর্মকর্তাদের বক্তব্যে। ভারতের বিপক্ষে মিরপুর টেস্ট শেষে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সাংবাদিকদের বলেছিলেন ‘ভালো কোচের’ সন্ধানে আছেন তারা। ওই সময় কোচিং স্টাফে পরিবর্তনেরও ইঙ্গিত দেন তিনি। এরপর একই সুরে কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। ২০১৯ সালে বাংলাদেশের দায়িত্ব পান ডমিঙ্গো। এরপর থেকে জাতীয় দলের সঙ্গে কাজ করে আসছিলেন তিনি। তার অধীনে মাউন্ট মঙ্গানুইতে টেস্ট জয়, দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের ওয়ানডে সিরিজ হারানোর মতো সাফল্য রয়েছে। তবে সামগ্রিকভাবে বিসিবি তার পারফরম্যান্সে খুশি ছিল না।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ দলের হেড কোচ ডমিঙ্গো'র পদত্যাগ

প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২২

featured Image
বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন রাসেল ডমিঙ্গো। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে ও টেস্ট সিরিজেও দায়িত্ব পালন করেন তিনি। এরপর তার দেশ দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছেন এই কোচ। বাংলাদেশে তিনি আর ফিরবেন না বলেই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। এর আগে ডমিঙ্গোকে টি-টোয়েন্টি থেকে অব্যাহতি দেওয়া হয়। গত বিশ্বকাপের আগে টেকনিক্যাল পরামর্শক হিসেবে নিয়ে আসা হয় ভারতের শ্রীধরন শ্রীরামকে। এবার সব ফরম্যাট থেকেই সরিয়ে দেওয়া হচ্ছে ডমিঙ্গোকে। তার না থাকার বিষয়টি স্পষ্ট হচ্ছিল গত কয়েকদিনে বিসিবি কর্মকর্তাদের বক্তব্যে। ভারতের বিপক্ষে মিরপুর টেস্ট শেষে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সাংবাদিকদের বলেছিলেন ‘ভালো কোচের’ সন্ধানে আছেন তারা। ওই সময় কোচিং স্টাফে পরিবর্তনেরও ইঙ্গিত দেন তিনি। এরপর একই সুরে কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। ২০১৯ সালে বাংলাদেশের দায়িত্ব পান ডমিঙ্গো। এরপর থেকে জাতীয় দলের সঙ্গে কাজ করে আসছিলেন তিনি। তার অধীনে মাউন্ট মঙ্গানুইতে টেস্ট জয়, দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের ওয়ানডে সিরিজ হারানোর মতো সাফল্য রয়েছে। তবে সামগ্রিকভাবে বিসিবি তার পারফরম্যান্সে খুশি ছিল না।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪