রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সিলেটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৩
প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে সানতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা শেষ হচ্ছে । ইতিমধ্যে সিলেটের সুরমাপারের চাঁদনীঘাটে বিসর্জনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
প্রতি বছর পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে চাঁদনীঘাটেই বিসর্জনের আনুষ্ঠানিকতা শেষ হয়। এবারও তাই হচ্ছে।
চাঁদনীঘাটে বিসর্জন মঞ্চ তৈরি হয়েছে। অন্যান্য বছরের মতো এবারও সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দ এ উপলক্ষ্যে সনতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে সেখানে উপস্থিত ছিলেন।
মঙ্গলবার বিকেল থেকে সিলেটে আনুষ্ঠানিকভাবে শুরু হয় প্রতিমা বিসর্জন। মহানগরীর চাঁদনীঘাটে উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও নবনির্বাচিত মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
এসময় সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে আরিফুল হক বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির নগরী সিলেটে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহবস্থান সেই প্রাচীনকাল থেকে। আমরা সবাই পরস্পরের ধর্মীয় বিশ্বাস ও ধর্মকর্মের ব্যাপারে শ্রদ্ধাশীল। আমাদের সম্প্রীতির এই বন্ধন সবসময় অটুট থাকবে।
এদিকে বিকেল ৪টার পর থেকে নগরীর বিভিন্ন পূজামণ্ডপ থেকে ঢাকঢোল বাজিয়ে নেচেগেয়ে ট্রাকে প্রতিমা নিয়ে ভক্তরা সুরমাপারের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত অন্তত প্রায় শ’খানেক ট্রাক প্রতিমা নিয়ে সুরমাপারে জড়ো হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এবার সিলেট জেলার ৬১৭টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। তার মধ্যে সার্বজনীন ৫৬৯টি, পারিবারিক ৪৮টি পূজোর আয়োজন হবে। মহানগরীতে ১৫১টি পূজার মধ্যে সার্বজনীন ১৩৪টি ও পারিবারিক ১৭টি। জেলায় ৪৬৬টি পূজার মধ্যে সার্বজনীন ৪৩৫টি ও পারিবারিক ৩১টি।
চাঁদনীঘাটে কেবল সিলেট মহানগর এলাকারই নয়, শহরতলী ও আশপাশ এলাকার এলাকার অনেক মণ্ডপ থেকে বিসর্জনের জন্য প্রতিমা নিয়ে আসা হয়।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত